ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ছোটদের বিশ্বকাপের হয়েছিল বড় ঝামেলা, তেড়ে যাওয়া থেকে ধাক্কা দেওয়া!
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে একতরফা জয় পেয়েছে ভারতীয় দল। ছোটদের ম্যাচ হলেও মাঠে উত্তেজনার কোনও অভাব ছিল না। ভারতের ব্যাটিংয়ের সময় দুই দলের ক্রিকেটারদের ঝামেলা ছাপিয়ে গেল বড়দেরকেও। যেই ভিডিও এখন ভাইরাল। শনিবার ২ উইকেট হারিয়ে ব্যাট করছিল ভারতীয় দল। সেই সময় ক্রিজে ছিলেন জুনিয়ার টিম ইন্ডিয়ার অধিনায়ক উদয় সাহারান ও আদর্শ সিং। বাংলাদেশের বোলার আরিফুল ইসলামের সঙ্গে ঝামেলা বাধে উদয়ের। ভাইরাল ভিডিওতে দেখা যায় উদয়ে সাহারানের দিকে তেড়ে যান আরিফুল। উদয়ও আরিফুলের দিকে তেড়ে গিয়ে ধাক্কা দেন।
ঝামেলার সূত্রপাত আরিফুলের সেলিব্রেশনকে কেন্দ্র করে। ভারতীয় ব্যাটারদের আউট করার আঙুল উচিয়ে তাদের সাজঘরে যাওয়ার ভঙ্গিমায় সেলিব্রেশন করছিলেন আরিফুল। সেটি ভালভাবে নেন অধিনায়ক উদয় সাহারান। তারপরই ঝামেলার সূত্রপাত। পরে আম্পায়ার এসে পরিস্থিতি শান্ত করে। তবে মাঠে গরমা-গরম পরিস্থিতি বজায় থাকে বেশি কিছু সময়।
প্রসঙ্গত, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান করে ভারত। আদর্শ সিং ৭৬ ও উদয় সাহারান খেলেন ৬৪ রানের ঝকঝকে ইনিংস। রান তাড়া করতে নেমে মাত্র ১৬৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। সর্বোচ্চ ৪টি উইকেট নেন সাউমি কুমার পাণ্ডে। ৮৪ রানের বড় জয় পায় জুনিয়র টিম ইন্ডিয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)