ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বিপিএল ফেলে দুপুরে সিঙ্গাপুর যাচ্ছেন সাকিব
চোখের চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুর যাবেন সাকিব আল হাসান। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে দুপুর ১২টার দিকে একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। রংপুর রাইডার্সের হয়ে গতকাল শনিবার বিপিএলে নিজেদের উদ্বোধনী ম্যাচে খেলেছেন সাকিব। তামিমের দল ফরচুন বরিশালের কাছে হেরেই দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। বেশি কিছুদিন ধরেই চোখের সমস্যায় ভুগছিলেন সাকিব। আসর শুরুর আগেই চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন।
বিপিএল শুরুর এক দিন আগে লন্ডন থেকে ফিরে খেলেছেন তিনি। এক ম্যাচ খেলেই এবার সিঙ্গাপুর যাচ্ছেন এই অলরাউন্ডার। এ বিষয়ে রংপুরের কোচ সোহেল ইসলাম জানিয়েছেন যে, সাকিবের চোখে সমস্যা। ব্যাটিংয়ের সময় বল ভালো করে দেখতে সমস্যা হচ্ছে তার। সে সমস্যার কারণেই এবার সিঙ্গাপুর যাওয়া। এর আগে সাকিব লন্ডন যাওয়ার আগে সোহেল জানিয়েছিলেন, সাকিব ১৮ জানুয়ারি দেশে ফিরবে এবং ফরচুন বরিশালের সাথে বিপিএলের প্রথম ম্যাচটি খেলবে। কিন্তু আজ রোববার সকালে সাকিবের ফেরার দিনক্ষণ নিশ্চিত করে বলতে পারেননি রংপুর কোচ। সোহেল বলেন সেটা সিঙ্গাপুর গিয়ে চিকিৎসকের ওপর নির্ভর করছে।
চিকিৎসার জন্য সাকিবকে কতদিন সিঙ্গাপুর থাকতে হবে, তা আগাম বলা কঠিন। ফ্র্যাঞ্চাইজিটি আশা করছে, যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিয়ে যেন দেশে ফিরে আসেন সাকিব এবং পরের ম্যাচ থেকেই খেলবেন। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগামি মঙ্গলবার মাশরাফির দল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে সাকিবের রংপুর। শনিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, ‘সাকিব ভাই আমাদের দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় তিনি চোখে ওই জায়গা থেকে শেষ কিছুদিন ধরে ভুগছেন। চিকিৎসকদের সঙ্গে কথা হচ্ছে। তারা ভালো বলতে পারবে সবশেষ কোন পরিস্থিতিতে আছে। তবে আমি যেটা বললাম, তিনি ভুগছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)