ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
আইপিএলের টাইটেল স্পন্সরের জন্য টাটাকে গুনতে হচ্ছে যত শত কোটি টাকা
টাটা ২০২২সালে প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) টাইটেল স্পনসর হয়েছিলেন। তারা প্রতি সিজনে ৩৬৫ কোটি টাকা দিতে সম্মত হয়েছিল। দুই বছরের এই চুক্তি শেষ করার পর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) তাদের সঙ্গে চুক্তি নবায়ন করে।
এবার আগামী পাঁচ বছরের জন্য আইপিএলে টাইটেল স্পন্সরশিপ নিয়েছে টাটা। তার জন্য মোট খরচ হচ্ছে ২ হাজার ৫০০ কোটি রুপি। অর্থাৎ প্রতি মৌসুমের জন্য বিসিসিআইকে ৫০০ কোটি রুপি করে দেবে টাটা গ্রুপ।
আইপিএলের ইতিহাসে টাইটেল স্পন্সরশিপ বিক্রির রেকর্ড এটি। আইপিএলের চেয়ারম্যান অরুণ সিং ধুমাল বলেন, 'আগামী ২০২৪-২৮ সাল পর্যন্ত টাইটেল স্পন্সর হিসেবে টাটা গ্রুপকে পাওয়া আইপিএলের পথচলায় উল্লেখযোগ্য মাইলফলক। টাটা গ্রুপের সঙ্গে দুই হাজার ৫০০ কোটি রুপির রেকর্ড চুক্তি ক্রীড়া জগতে আইপিএলের বিশাল মূল্য এবং জনপ্রিয়তার একটি প্রমাণ।'
দুই হাজার ১৯৯ কোটি রুপিতে ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে ভিভোর সঙ্গে চুক্তি করেছিল বিসিসিআই। কিন্তু ২০২০ সালের জুনে তাদের সঙ্গে সাময়িকভাবে সম্পর্ক ছিন্ন করে ভারতীয় বোর্ড। ভারত ও চীনের মধ্যে রাজনৈতিক উত্তেজনাকে এর জন্য দায়ী করা হয়।
২০২০ মৌসুমের জন্য ড্রিম ইলেভেনকে টাইটেল স্পন্সর করে আইপিএল। পরের মৌসুমের জন্য অবশ্য আবার ফিরে আসে ভিভো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)