ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
হাতে হাত দিলেও কোন কথা হয়নি তামিম-সাকিবের
সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মধ্যকার উষ্ণ দ্বৈরথের বিষয় কারও অজানা নয়। আজ (শনিবার) বিপিএলের হাইভোল্টেজ ম্যাচে দু’জনের দল মুখোমুখি হয়েছে। যেখানে সাকিবের রংপুর রাইডার্সকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তামিমের ফরচুন বরিশাল। ম্যাচ শেষে দু’জন হাতও মিলিয়েছেন। তবে মাঠে মুখোমুখি দেখা হলেও কেউ কারোর সঙ্গে কথা বলেননি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বিষয়টি জানিয়েছেন তামিম। লম্বা সময় (চার মাস) পর আবারও বাইশ গজে ফিরেছেন দেশসেরা এই ওপেনার। মাঠে ফেরার দিনে অবশ্য বেশ ফুরফুরে মেজাজেই তিনি ব্যাটিং করেছেন।
নবীর বলে স্ট্যাম্পিং হওয়ার আগে তামিম করেছেন ২৪ বল খেলে ৩৫ রান। ১১৮ রান দিন পর ক্রিকেটে ফিরে অবশ্য ভালো কিছুরই আভাস দিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক। সবমিলিয়ে এই ৩৫ রানের মধ্যে দিয়ে জানান দিলেন ‘আমি আছি, ফুরিয়ে যাইনি’। সাকিবের সঙ্গে কথা হয়েছে কি না এমন প্রশ্নে তামিম বলেন, ‘আমি মনে করি এটা অপ্রয়োজনীয় প্রশ্ন। আপনারা সবাই সবকিছু জানেন, কেন একটা জিনিস নিয়ে বারবার গুতান? ওরে জিজ্ঞেস করুন, যদি কিছু জিজ্ঞেস করতে চান।’ এদিকে, ব্যাট হাতে ব্যর্থ হলেও সাকিব উজ্জ্বল ছিলেন বাঁ-হাতি স্পিনে।
৪ ওভারে মাত্র ১৬ রান দিয়েছেন বর্তমান এই টাইগার অধিনায়ক। পাশাপাশি ইব্রাহিম জাদরান এবং মুশফিকুর রহিমের উইকেটও তুলে নিয়েছেন সাকিব। তবে সেটি তার দলের পরাজয় দীর্ঘায়িত করেছে শুধু। রংপুরের দেওয়া ১৩৫ রানের লক্ষ্য বরিশাল ৩ বল ও পাঁচ উইকেট হাতে রেখে টপকে যায়। আজ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের দর্শকদের জন্য সবচেয়ে আগ্রহের কেন্দ্রে ছিল তামিম-সাকিবের সরাসরি দ্বৈরথ উপভোগ।
সেই কাঙ্ক্ষিত সময়ও অবশ্য এসেছিল বরিশালের ব্যাটিং ইনিংসের চতুর্থ ওভারে। তখন বল করতে আসেন রংপুরের সাকিব, ব্যাটিংয়ে ছিলেন তামিম। যদিও সেখানে উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)