ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
প্রত্যাবর্তনের ম্যাচে বোল্ড সাকিব
ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। এজন্য লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যান তারকা অলরাউন্ডার। অবশেষে বাইশ গজে প্রত্যাবর্তন হলো তার। যদিও প্রত্যাবর্তনে ব্যাট হাতে দিয়েছেন ব্যর্থতার পরিচয়। আঙুলের চোটের কারণে বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেননি সাকিব।
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজও খেলতে পারেননি মাগুরার ক্রিকেটার। গতকাল শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। দ্বিতীয় দিনের প্রথম খেলায় আজ ১টা ৩০ মিনিটে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছে ফরচুন বরিশাল। এই ম্যাচ দিয়ে বাইশ গজে ফিরেছেন সাকিব। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রংপুরকে আগে ব্যাটিংয়ে পাঠিছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল খান।
ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে রংপুর। দলীয় ১৫ রানের মধ্যেই সাকিব, ব্র্যোন্ডন কিং ও রনি তালুকদারের উইকেট হারায় রংপুর। খালেদ আহমেদের বলে বোল্ড হয়ে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে প্যাভিলিয়নের পথ ধরেন সাকিব। তার আগে মাত্র ২ রান করেন জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)