ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিপিএলের প্রতি ম্যাচে দর্শকদের জন্য থাকছে বিশাল সুযোগ
আজ থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসর। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপিএল নিয়ে ব্যাপক আলোচনা হলেও বর্তমান ঠান্ডা আবহাওয়ার কারণে মাঠে গিয়ে দর্শকদের খেলা দেখার আগ্রহ কিছুটা কম। তবে সেটা বুঝতে পেরেই হয়তো বিসিবি মাঠে দর্শক আকর্ষণ করতে নতুন একটি নীতি অবলম্বন করতে যাচ্ছে। বিসিবি নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ম্যাচেই একজন ভাগ্যবান উৎসাহী দর্শক সুযোগ পাবেন ম্যাচ সেরা ক্রিকেটারের সঙ্গে দেখা করে ছবি তোলার সুযোগ। শুধু তাই নয়, তিনি পাবেন প্লেয়ার অফ দ্য ম্যাচ সেই ক্রিকেটারের সাক্ষর করা একটি ব্যাট।
গতকাল নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এমনই বার্তা দিয়েছে বিসিবি। সেই পোস্টে বিসিবিএ উল্লেখ করে প্রতি ম্যাচেই একজন দর্শক হবেন ‘মোস্ট এন্থুসিয়াস্টিক ফ্যান অফ দ্য ম্যাচ’ বা সবচেয়ে উৎসাহী সমর্থক। দর্শকদের পোশাক, প্ল্যাকার্ড এবং সামগ্রিক এক্টিভিটি বিবেচনা করে টিভি ক্যামেরা সকলের মধ্য থেকে খুঁজে বের করবে ম্যাচের সবচেয়ে এন্থুসিয়াস্টিক ফ্যান।
বিসিবি আরও উল্লেখ করে নির্বাচিত সেই উৎসাহী দর্শকের ছবি স্টেডিয়ামের বড় স্ক্রিনে দেখানো হবে। সেই দর্শকের সঙ্গে প্লেয়ার অফ দ্য ম্যাচ এবং তার সিগনেচার করা ব্যাটের তোলা ছবি বিপিএল টি-২০ এর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করবে বিসিবি। মূলত বিপিএলের প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়াতে এমন উদ্যোগ নিয়েছে বিসিবি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)