ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিপিএল খেলতে বোর্ডের অনুমতি পায়নি পাকিস্তানের যেসব তারকা ক্রিকেটার
পাকিস্তানি ক্রিকেট তারকা ফখর জামান, ইফতিখার আহমেদ এবং মোহাম্মদ হারিস পাকিস্তান সুপার লিগে খেলার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) পাননি। ফলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে তাদের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার এ খবর জানিয়েছে।
বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলতে যাচ্ছেন ফখর জামান। ইফতেখার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়া চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে চুক্তিবদ্ধ হয়েছেন পেসার হারিস রউফ। অন্যদিকে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে আসন্ন পাকিস্তান সুপার লিগ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইনকে পাকিস্তান সুপার লিগে খেলতে দেওয়া হচ্ছে না। নাসিমের খেলার কথা ছিল কুমিল্লার হয়ে আর হাসনাইনের খেলার কথা ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। গ্রেট ঢাকার সঙ্গে চুক্তিবদ্ধ সাইম আইয়ুব তাদের সঙ্গে অনাপত্তিপত্র পাননি।
বিপিএলের সঙ্গে একই দিনে পর্দা উঠছে সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগের (আইএল টি-টোয়েন্টি) দ্বিতীয় আসরের। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দুটিতে অংশ নিতে চার তারকা ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দেয় পিসিবি। অনাপত্তিপত্র পাওয়া পাকিস্তানের চার ক্রিকেটার হচ্ছেন— বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। তাদের মধ্যে কেবল পেসার শাহিন আফ্রিদি খেলবেন আমিরাতের টুর্নামেন্টটিতে। বাকি তিন ক্রিকেটার শিগগিরই বিপিএল খেলতে বাংলাদেশে পা রাখবেন। এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান।
পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান রিজওয়ান আগের আসরের মতো এবার খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। এর আগে সিলেট ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা বাবরকে এবার দেখা যাবে সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্সে। গত আসরে বিপিএলে খেলেননি পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। এছাড়া আরেক পাক পেসার ওয়াসিম জুনিয়র এবারের বিপিএলে নাম লিখিয়েছেন খুলনা টাইগার্সে।
জিও সুপারের প্রতিবেদনে বলা হয়, গত জুলাইয়ের পর থেকে এরই মধ্যে দুটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে ফেলায় ফখর, ইফতিখার, হারিস এবং সাইম আইয়ুবকেও অনাপত্তিপত্র দেওয়া হয়নি। তবে তাদের বিপিএলে খেলার অনুমতি দেওয়া হতে পারে বলেও গুঞ্জন চলছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। এই সিরিজ শেষ করেই বিপিএলে খেলতে আসার কথা রয়েছে বাবর ও রিজওয়ানদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)