ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বিপিএল ভিন্ন সময়ে আয়োজন নিয়ে যা বললেন মিজার
ক্রিকেট বোর্ড থেকে বেরিয়ে গাড়িতে ঢুকে যাচ্ছিলেন মেহেদি হাসান মিরাজ। খুব তাড়াহুড়োর মধ্যে থাকা মিরাজ শেষ পর্যন্ত গাড়িতে উঠতে পারলেন না গণমাধ্যমকর্মীদের অনুরোধ রাখতে গিয়ে। তিন মিনিটে শেষ করার অনুরোধ জানিয়ে মিরাজ শুরু করলেও কথা বলেছেন তার দিগুণ সময়। প্রসঙ্গ একটাই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপএল)। মিরাজের কাছে প্রশ্ন ছিল, বিপিএলের মৌসুমে বিশ্বে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ চলছে, এই আয়োজন ভিন্ন সময়ে হলো ভালো হতো কী না।
ঘুরিয়ে ফিরিয়ে ফরচুন বরিশালের এই অলরাউন্ডার যে উত্তর দিয়েছেন তা হচ্ছে, হ্যাঁ বোধক। মিরাজ বলেন, ‘যারা বিপিএল করছে তারা যদি এসব বিষয় নিয়ে চিন্তা করে যে একটা টাইমে হয়তো ওয়ার্ল্ডে ছয়টা লিগ চলছে, যখন তিনটা লিগ থাকবে ওই সময়ে যদি আমাদের বিপিএল হয় তখন হয়তো আমাদের অনেক প্লেয়ার অ্যাভেইঅ্যাবল হবে।’ কর্তৃপক্ষের কাছে আলোচনার আহবান জানিয়ে মিরাজ আরও বলেন, ‘তারা (বিপিএল কর্তৃপক্ষ) যদি বসে আলোচনা করে, টুর্নামেন্ট কমিটি আছে তারা বসে আলোচনা করে তাহলে অবশ্যই ভালো হবে।’
বিপিএলের এই সময়ে দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াসহ আরব আমিরাতে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ চলবে। এ কারণে বিদেশি ক্রিকেটারদের নিতে বেগ পেতে হচ্ছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকে। পাকিস্তান থেকে অধিকাংশ ক্রিকেটার আসলেও পিএসএল শুরু হলে তাদের পাওয়া যাবে না। এ ক্ষেত্রে নতুন করে ক্রিকেটার আনতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। তবে মিরাজ মনে করেন আন্তর্জাতিক সূচির ব্যস্ততার কারণে মূলত বিপিএল এই সময়ে আয়োজন করা হচ্ছে, ‘আপনি দেখেন বিশ্বে এখন এতো বেশি টুর্নামেন্ট হচ্ছে, এতো বেশি খেলা হচ্ছে আপনার হয়তো আন্তর্জাতিক খেলাটাও অনেক বেশি।
আমাদের হয়তো আন্তর্জাতিক খেলার সঙ্গে সূচি মিলিয়ে এই বিপিএলটা সেট করা হয়। সে জন্য হয়তো এইভাবে চিন্তা ভাবনা করছে।’ বিপিএলের দশম আসরের পর্দা উঠবে আগামী ১৯ জানুয়ারি। সাত দল নিয়ে এবার অনুষ্ঠিত হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দেশের একমাত্র টি-টোয়েন্টি প্রতিযোগিতার আসর। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ৪৩ দিনে মোট ৪৬ ম্যাচ হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)