ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ দলের অধিনায়ক হতে চান তাসকিন
আগামীকাল (শুক্রবার) থেকে মাঠে গড়াচ্ছে বিপিএলের দশম আসর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকা। নামে-ভারে কুমিল্লা এবারও টপ ফেভারিটদের একটি। তবে সেই অনুসারে ঢাকা কিছুটা হলেও পিছিয়ে রয়েছে। যদিও বর্তমানে দেশের অন্যতম সেরা দুই পেসার আছেন ফ্র্যাঞ্চাইজিটির ডেরায়। আসর শুরুর আগে দলকে নেতৃত্ব দেওয়ার প্রসঙ্গ উঠলে ঢাকার পেসার তাসকিন আহমেদ নিজের ইচ্ছার কথা জানিয়েছেন।
মিরপুরের বিসিবি একাডেমি মাঠে অনুশীলন শেষে আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমের মুখোমুখি হন এই টাইগার পেসার। ঢাকার নেতৃত্বভার উঠেছে মোসাদ্দেক হোসেন সৈকতের কাঁধে, তার সহ-অধিনায়ক হিসেবে আছেন তাসকিন। এ সময় জাতীয় দলের অধিনায়কত্ব দেওয়ার বিষয়ে জানতে চাইলে তাসকিন বলেন, ‘জি, অবশ্যই (স্বপ্ন আছে)। কেন নয়, সব খেলোয়াড়েরই এই (নেতৃত্ব দেওয়ার) স্বপ্ন থাকে। ধাপে ধাপে সবকিছুই হবে এক সময়।’ বিপিএলে নিজের দল ঢাকাকে নিয়ে তাসকিন বলেন, ‘আমাদের দলটা অনেক তরুণ। সুজন স্যার আছেন, মোসাদ্দেক আছে, আমিও আছি।
আরও অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে। হয়তো প্রাপ্যতা সাপেক্ষে অনেক বিদেশি ক্রিকেটার আসবে দেরিতে, কাউকে সঠিক সময়ে পাওয়া যাবে না। তবে স্কোয়াডে বাকি যারা আছেন, তাদের নিয়েই ভালো কিছু করার ব্যাপারে আশাবাদী তাসকিন, ‘যে দলটা আছে এটাই যদি গুছিয়ে ইউনিটি নিয়ে খেলতে পারি, অবশ্যই ভালো কিছু হবে। আমার নিজের যে অভিজ্ঞতাগুলো আছে আমি সবসময় দলের জন্য শেয়ার করার চেষ্টা করবো। যাতে আমাদের দলটা উপকৃত হয়। আমার সাধ্যমত সর্বোচ্চ চেষ্টা করবো (সৈকতকে) সহযোগিতা করার। সবারই লক্ষ্য থাকবে ভালো করার, দলকে জেতানোর।
পরবর্তীতে তাসকিনের কাছ থেকে কেমন প্রত্যাশা, সেটা জানান ঢাকার অধিনায়ক সৈকত, ‘তাসকিন সিনিয়র ক্রিকেটার। অনেকদিন ধরেই বাংলাদেশ ক্রিকেটে খেলছে সে। আর একজন পেসার হিসেবে এরই মধ্যে সে একটা উদাহরণ সেট করেছে যে কিভাবে সংগ্রাম করে ফিরে আসতে হয়। কিভাবে দলে টিকে থাকতে হয়। সে হিসেবে সব সময়ই তাসকিনের কাছ থেকে ভালো কিছু আশা করি।’ আগামীকাল দুপুর আড়াইটায় কুমিল্লার মুখোমুখি হবে ঢাকা। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)