ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
মাসের শেষে আসছে ভয়াবহ শৈত্যপ্রবাহ, তাপমাত্রা কমতে পারে রেকর্ড পরিমাণ
জানুয়ারির শেষে আবার শীত ফিরে আসে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এক বার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময়ের মধ্যে তাপমাত্রা ১০-এর নিচে নামবে। ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত ঠান্ডা থাকতে পারে।
এদিকে দেশের উত্তরাঞ্চলে ইতিমধ্যেই হালকা শীত চলছে। রংপুর বিভাগের অধিকাংশ জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে গেছে। কিশোরগঞ্জ ও নওগাঁসহ উত্তরাঞ্চলের জেলাগুলোর ওপর দিয়ে প্রবাহিত এই শৈত্যপ্রবাহ আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে। দেশের অন্যান্য স্থানে শৈত্যপ্রবাহ সরে না গেলেও কয়েকটি জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।
মাঘের তীব্র শীতের মাঝেই বৃষ্টির হানায় বিপর্যস্ত জনজীবন। দেশের কয়েক বিভাগের বেশকিছু জেলায় মাঝারি ও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, পঞ্চগড়ে স্কুল ও বরিশালে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
আবহাওয়ার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, কিশোরগঞ্জ ও নওগাঁ জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
অন্যদিকে খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
মধ্যরাত থেকে সারা দেশের কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের উত্তর-উত্তর-পূর্ব দিকে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামীকাল শুক্রবার ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পরদিন শনিবার কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই।
তবে আগামী দুদিনে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়ার পূর্বাভাস রয়েছে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীত ও বৃষ্টির কারণে তাপমাত্রা কমেছে। চুয়াডাঙ্গায় সামান্য ও যশোরে ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)