ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

বিপিএলে প্রথম ম্যাচ থেকেই থাকবে যেসব প্রযুক্তি

২০২৪ জানুয়ারি ১৮ ১৪:২৯:০৩

বিপিএলে প্রথম ম্যাচ থেকেই থাকবে যেসব প্রযুক্তি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রতিটি আসর শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন বিতর্ক, বিশেষ করে দায়িত্ব পালন নিয়ে সমালোচনা হয়। ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) অনুপস্থিতির কারণে খেলোয়াড়দের মধ্যে যথেষ্ট অসন্তোষ দেখা দিয়েছে।

গত বছরও বিপিএলে ছিল না ডিআরএস। তবে এবারের আসরের শুরু থেকেই ক্রিকেটের এই আধুনিক প্রযুক্তিটি পাওয়া যাবে, এমন আশাবাদ ব্যক্ত করেছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এবার নিশ্চিত হওয়া গেলো, বিপিএলে প্রথম ম্যাচ থেকেই থাকছে ডিআরএস।

আগামীকাল শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী দিনে দুটি ম্যাচ। দুপুর আড়াইটায় প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকা মোকাবিলা করবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স।

সিলেট স্ট্রাইকার্সের টপঅর্ডার ব্যাটার মোহাম্মদ মিঠুন আজ ম্যাচের আগের দিন ডিআরএস প্রসঙ্গে বলেন, ‘বিপিএলে ডিআরএস যেহেতু নতুন। প্রথম ম্যাচ থেকেই থাকছে, এটার সঙ্গে আমাদের অভ্যস্ততা তৈরি হওয়া জরুরি। আমরা সেই চেষ্টা করব।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ