ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিপিএলের দলগুলোর সাথে মিটিংয়ে বসতে চায় না বিসিবি, নাফিসা কামাল
অনুরোধের পরও বিপিএলের দলগুলোর সাথে মিটিংয়ে বসতে চায় না বিসিবি।
বিপিএলে সবচেয়ে সফল এবং ধারাবাহিক দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লার চেয়ারপারসন নাফিসা কামাল জানান, বারবার অনুরোধের পরও দলগুলোর সাথে মিটিংয়ে বসেনি বিসিবি।
বিপিএল কমিটির মনগড়া টাইম আর সিডিউলে অন্যান্য লীগগুলোর সিডিউল মিলে যাওয়ায় পছন্দ মতো প্লেয়ার কিনতে ব্যার্থ হয় ফ্রাঞ্চাইজিগুলো। ফলে, ভালো প্লেয়ারের অভাবে বিপিএলও হয়ে উঠেনা জমজমাট। আপনার কি মনে হয়, দলগুলোর সাথে মিটিং করে এরপর সবকিছু ঠিক করা উচিত।
বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘আমাদের দেশের প্রেক্ষাপটে একটি টেকসই বিপিএল করতে চাচ্ছি। সেটা শুধু ক্রিকেট বোর্ডের জন্য নয়, এটা ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্যও। যে সমস্ত লভ্যাংশ ভাগের মডেলকে উদাহরণ হিসেবে আনা হচ্ছে, সেই লিগগুলোতে কিন্তু ফ্যাঞ্চাইজি ফি বলেন বা অন্য আর্থিক কাঠামো অনেক উপরে। তারা যে মডেলে করছে, আমরা সেই মডেলে যাচ্ছি না। আর সেটা আমাদের জন্য টেকসই হবে না ফ্যাঞ্চাইজি ফি’সহ আর্থিক দিক বিবেচনায়। সেক্ষেত্রে এটা তুলনা যোগ্য নয়। আমরা আমাদের বাজার ও সীমাবদ্ধতা অনুযায়ী এটা করি। এ বিষয়ে লভ্যাংশ ভাগে বোর্ডের আগে যে অবস্থান ছিল এখনও সেটাই আছে। এখনও পর্যন্ত লভ্যাংশ ভাগের যে মডেল সেটা আমরা ওভাবে যাচ্ছি না, চিন্তাও করতে পারছি না বর্তমান প্রেক্ষাপটে। এর বাইরে গেলে আমাদের জন্য বিষয়টা সামলানো কঠিন হবে।’
নিজামউদ্দীন চৌধুরী দাবি, কোন ফ্র্যাঞ্চাইজি যদি তাদের সাথে বসতে আগ্রহী হয়, তাহলে তারা (বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিল) তাদের বোঝাতে সক্ষম হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)