ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশের যুবার
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরুর আগে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে ১১২ রানের হারের পর এবার নিজেদের দ্বিতীয় ও সর্বশেষ প্রস্তুতি ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ জয়ে ঘুরে দাঁড়াল যুবা টাইগাররা। পেসার রোহানাত দৌলাহ বর্ষণের হ্যাটট্রিকসহ চার উইকেটের ঝলকে অস্ট্রেলিয়াকে ১০৭ বল বাকি থাকতেই ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা।
বাংলাদেশ ছাড়াও অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের শেষ দিনে আজ জয় পেয়েছে ভারত, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। আগামীকাল (১৯ জানুয়ারি) পর্দা উঠছে যুব বিশ্বকাপের। তার আগে আজ প্রস্তুতি ম্যাচের শেষ দিনে প্রিটোরিয়ায় বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ার যুবারা। শুরুটা খারাপ ছিল না তাদের। এক পর্যায়ে তাদের স্কোর ছিল ৩ উইকেটে ১৩৭ রান।
এরপরই বল হাতে দ্যুতি ছড়ালেন বর্ষণ। তার হ্যাটট্রিকের সুবাদে ১৬৫ রানেই গুটিয়ে যায় অজি বাহিনী। রান তাড়ায় চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের ৫৯ বলে ৫৩ রানের দায়িত্বশীল ইনিংসে ম্যাচ জিতে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী ২০ জানুয়ারি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)