ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
সাকিবের চোখের শেষ অবস্থা জালানো রংপুর রাইডার্স
বিশ্বকাপের মাঝপথেই চোটের কারণে ছিটকে গেলেন সাকিব আল হাসান। এরপর প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলেন। খেলায় ফিরে আসার ইচ্ছা তার সাম্প্রতিক প্রশিক্ষণে স্পষ্ট হয়েছিল। তবে বিপিএল শুরুর আগে রেটিনার সমস্যা তার আগ্রহকে বাধাগ্রস্ত করেছিল। বিপিএলের শুরু থেকেই তার প্রাপ্যতা নিয়ে উদ্বেগ ছিল। তবে প্রথম ম্যাচ থেকেই রংপুর রাইডার্সের হয়ে খেলবেন বলে জানিয়েছেন সাকিব।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে রংপুর রাইডার্স বিশ্বসেরা অলরাউন্ডারের একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে সাকিবকে বলতে শোনা যায়, ‘সব ঠিক, ডাক্তারের চেক-আপ ডান (সম্পন্ন)। এখন ফ্লাইট ব্যাক করব। আশা করি কোনো সমস্যা হবে না, প্রথম ম্যাচ থেকেই খেলতে পারব।’
সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব। মূলত রেটিনার সমস্যা টাইগার অধিনায়কের। কখনও বাড়ে, আবার কখনও কমে। বিপিএল শুরুর আগে আবারও সেই সমস্যায় বাড়ায় গত রোববার রংপুর রাইডার্সের অনুশীলনে চশমা পরে নেমেছিলেন সাকিব। চোখের জন্য প্রাথমিকভাবে দেশে চিকিৎসা নেন। পরে ওইদিন রাতেই উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনের উড়াল দেন সাকিব।
আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের দশম আসর। ৭ দলের এই আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬টি। প্রায় দেড় মাসের এই আসর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ১ মার্চ। বিপিএলের গত আসরে ফরচুন বরিশালের হয়ে খেলা সাকিব এবার নাম লিখিয়েছেন রংপুর রাইডার্সে। আসর শুরুর দ্বিতীয় দিনেই (২০ জানুয়ারি) সাকিবের রংপুর নিজেদের প্রথম ম্যাচে তামিম ইকবালের দল বরিশালের মুখোমুখি হবে।
এবারের আসরেও সাকিবকে নেতৃত্বে দেখা যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু শেষদিকে তিনি অনিচ্ছা প্রকাশ করায় রংপুর নেতৃত্বের জন্য নুরুল হাসান সোহানকে বেছে নেয়। কিছুদিন আগে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো নির্বাচিত হন সাকিব। একইসঙ্গে তার কাঁধে এখন পর্যন্ত জাতীয় দলের অধিনায়কত্বও আছে। তবে বিপিএলে সেই দায়িত্ব নিয়ে নিজের ওপর চাপ বাড়াতে চান না সাকিব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)