ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
এক নজরে বিপিএলে ৭ দলের চূড়ান্ত স্কোয়াড
উত্তেজনাপূর্ণ টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শুরু হতে আর মাত্র অল্প সময় বাকি। বিদেশি ক্রিকেটারদের স্বাগত জানানোর ভয় সহ বেশ কিছু বিধিনিষেধ নিয়ে প্রতিযোগিতাটি ১৯ জানুয়ারি শুরু হবে। একই সময়ে সারা বিশ্বে ছয়টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এ কারণে বিভিন্ন দলের বিদেশি ক্রিকেটাররা আসা-যাওয়া করবে। এবারের বিপিএলে প্রায় প্রতিটি দলই বেছে নিয়েছে নতুন অধিনায়ক। যেখানে তরুণদের আধিক্য।
নতুন করে এবারের আসরে আসা দুর্দান্ত ঢাকার অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে। গতবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে নেতৃত্ব দেওয়া শুভাগত হোমকে এবারও রেখে দেওয়া হয়েছে। এদিকে অধিনায়কত্ব নিয়ে সাকিব আল হাসানের অনিচ্ছার কারণে রংপুর রাইডার্স বেছে নিয়েছে নুরুল হাসান সোহানকে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্বে নতুন মুখ লিটন দাস। ইমরুল কায়েসকে সরিয়ে নতুন করে দায়িত্ব পেয়েছেন এই ওপেনার। খুলনা টাইগার্সের দায়িত্বেও নতুন মুখ, এনামুল হক বিজয়কে অধিনায়ক বানিয়েছে তারা।
এদিকে, ফরচুন বরিশাল দায়িত্ব দিয়েছে সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবালকে। সিলেট স্ট্রাইকার্সের দায়িত্বে যথারীতি আছেন মাশরাফি বিন মুর্তজা। সবমিলিয়ে এবারের বিপিএলে তিনটি দল– চট্টগ্রাম, রংপুর এবং সিলেট পুরোনো অধিনায়কদের ধরে রেখেছে।
এর আগে ২৪ সেপ্টেম্বর প্লেয়ার্স ড্রাফট থেকে চূড়ান্ত দল সাজায় বিপিএলের সাতটি ফ্র্যাঞ্চাইজি। দেড়মাস ব্যাপী এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৯ জানুয়ারি। ১ মার্চ ফাইনাল দিয়ে এই আসরের পর্দা নামবে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা। দিনের অপর ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হবে সিলেট সিক্সার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
বিপিএলে সাত দলের চূড়ান্ত স্কোয়াড :
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : লিটন দাস, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, মোহাম্মদ রিজওয়ান, সুনীল নারিন, তাওহিদ হৃদয়, মঈন আলী, আন্দ্রে রাসেল, ইফতিখার আহমেদ, জামান খান, খুশদিল শাহ, জনসন চার্লস, নুর আহমেদ, নাসিম শাহ, রশিদ খান, মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, রাকিম কর্নওয়াল, ম্যাথু ওয়াল্টার ফোর্ড, ইমরুল কায়েস, মুশফিক হাসান, এনামুল হক।
রংপুর রাইডার্স : নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মাহেদী হাসান, হাসান মাহমুদ, আজমাতউল্লাহ ওমরজাই, নিকোলাস পুরান, সাকিব আল হাসান, বাবর আজম, এহসানউল্লাহ, মাথিশা পাথিরানা, ব্রেন্ডন কিং, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রনি তালুকদার, শামীম হোসেন, রিপন মণ্ডল, হাসান মুরাদ, মাইকেল রিপন, ইয়াসির মোহাম্মদ, আবু হায়দার, ফজলে রাব্বি, আশিকুজ্জামান।
দুর্দান্ত ঢাকা : মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরীফুল ইসলাম, চতুরঙ্গা ডি সিলভা, সায়িম আইয়ুব, উসমান কাদির, সাইফ হাসান, ইফরান শুক্কুর, আলাউদ্দিন বাবু, মেহরাব হোসেন, লাহিরু সামারাকুন, সাদিরা সামারাবিক্রমা, মোহাম্মদ নাঈম শেখ, সাব্বির হোসেন, জসিমউদ্দিন।
ফরচুন বরিশাল : তামিম ইকবাল (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, ইব্রাহিম জাদরান, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, দুনিথ ভেল্লালেগে, মুশফিকুর রহিম, রকিবুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, ইয়ানিক ক্যারিয়াহ, কামরুল ইসলাম, প্রিতম কুমার, তাইজুল ইসলাম, প্রান্তিক নওরোজ, দিনেশ চান্দিমাল।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : শুভাগত হোম (অধিনায়ক), জিয়াউর রহমান, নিহাদুজ্জামান, শহীদুল ইসলাম, মোহাম্মদ হারিস, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ হাসনাইন, স্টিভ এসকিনাজি, তানজিদ হাসান তামিম, আল আমিন হোসেন, সৈকত আলী, ইমরানুজ্জামান, কার্টিস ক্যাম্ফার, বিলাল খান, শাহাদাত হোসেন দিপু, সালাউদ্দিন শাকিল।
খুলনা টাইগার্স : এনামুল হক বিজয় (অধিনায়ক), নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, এভিন লুইস, ফাহিম আশরাফ, ধনাঞ্জয়া ডি সিলভা, শাই হোপ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আফিফ হোসেন, রুবেল হোসেন, পারভেজ হোসেন ইমন, হাবিবুর রহমান সোহান, কাসুন রাজিতা, দাসুন শানাকা, মুকিদুল ইসলাম, আকবর আলী, সুমন খান।
সিলেট স্ট্রাইকার্স : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), জাকির হাসান, তানজিম হাসান সাকিব, নাজমুল হোসেন শান্ত, রায়ান বার্ল, বেন কাটিং, হ্যারি টেক্টর, মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান, আরিফুল হক, ইয়াসির আলী, রিচার্ড এনগারাভা, দুশান হেমন্থ, নাজমুল ইসলাম অপু, শফিকুল ইসলাম, নাঈম ইসলাম, জাওয়াদ রোয়েন, সালমান হোসেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)