ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
রোহিতের ক্যারিয়ারসেরা ইনিংসে ভারতের টি-টোয়েন্টি নতুন বিশ্বরেকর্ড
রান খাতা খোলার আগে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে ড্রেসিংরুমে ফিরে আসেন তিনি। রোহিত শর্মা ফর্মে ফিরেছেন, সেটিও ক্যারিয়ার-সেরা ইনিংস এবং বিশ্ব-রেকর্ড পার্টনারশিপের মাধ্যমে।
বেঙ্গালুরুতে রোহিত আর রিঙ্কুর বিশ্বরেকর্ড জুটিতে ভর করে কঠিন বিপর্যয় থেকে ঘুরে দাঁড়িয়ে বিশাল পুঁজি গড়েছে ভারত। আফগানিস্তানের বিপক্ষে তারা দাঁড় করিয়েছে ৪ উইকেটে ২১২ রানের সংগ্রহ।
অথচ টস জিতে ব্যাট করতে নেমে ২২ রানেই ৪ উইকেট হারিয়ে রীতিমত ধুঁকছিল ভারত। সেখান থেকে রোহিত আর রিঙ্কুর ৯৫ বলে ১৯০ রানের জুটি। টি-টোয়েন্টিতে পঞ্চম উইকেটে এটিই বিশ্বরেকর্ড জুটি। সবমিলিয়ে এই ফরম্যাটে নবম সেরা জুটি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিত করেছেন তার পঞ্চম সেঞ্চুরি। ৬৯ বলে ১২১ রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলে অপরাজিত থাকেন ভারতীয় অধিনায়ক। বিধ্বংসী এ ইনিংসে ১১টি চারের সঙ্গে তিনি হাঁকান ৮টি ছক্কা।
অপরপ্রান্তে রিঙ্কু সিংও কম যাননি। ৩৯ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংসে ২টি চারের সঙ্গে বাঁহাতি এই ব্যাটার হাঁকান ৬টি ছক্কা।
এর আগে ফরিদ আহমেদের দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই কোণঠাসা হয়ে পড়েছিল ভারত। জশস্বী জ্যাসওয়েল (৪) আর বিরাট কোহলিকে (০) তিনি ফেরান একই ওভারে। ১ করে শিভাম দুবে হন ওমরজাইয়ের শিকার।
এরপর সঞ্জু স্যামসনকে (০) রানের খাতা খোলার আগে ফরিদ সাজঘরে ফেরালে ২২ রানে ৪ উইকেট হারিয়ে বসে ভারত। সেখান থেকে রোহিত আর রিঙ্কুর জুটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)