ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কায়েসকের পরিবর্তে যে কারণে কুমিল্লার অধিনায়ক লিটন
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শুরুর আগে সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স নতুন অধিনায়ক বেছে নিয়েছে। যেখানে আগের দুই মৌসুমে দলকে চ্যাম্পিয়ন করা ইমরুল কায়েসের কাছ থেকে নেতৃত্ব কেড়ে নেওয়া হয়। তার পরিবর্তে কুমিল্লার অধিনায়ক থাকবেন লিটন দাস। ইমরুলকে হঠাৎ করেই পদ থেকে সরিয়ে দেওয়ার কথা বললেন কুমিল্লা কোচ মোহাম্মদ সালাউদ্দিন। লিটনকে নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও বলেছেন তিনি।
ইমরুল কায়েস কুমিল্লাকে যথেষ্ট দিয়েছেন উল্লেখ করে কোচ সালাউদ্দিন বলেন, ‘ইমরুল আমাদের জন্য যথেষ্ট করেছে এবং কুমিল্লাকে তিনটা ট্রফি এনে দিয়েছে। আমি মনে করি, কুমিল্লাও তাকে যথেষ্ট দিয়েছে সবদিক থেকে। আমার মনে করি শীর্ষে থাকতে থাকতে একজনকে সরে যাওয়া উচিৎ। আমরা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্যে থেকে কাজ করি।’
এরপর লিটনের ক্রিকেট সেন্স–জ্ঞান এসব কিছুতে মুগ্ধতার কথা জানান কুমিল্লার কোচ। দলটিকে লিটন ভবিষ্যতেও ভালো কিছু দিতে পারবে বলে বিশ্বাস সালাউদ্দিনের, ‘লিটন দীর্ঘদিন কুমিল্লাতে খেলছে। লিটনের যে ক্রিকেটীয় সেন্স, চিন্তাধারা, নলেজ সেটা অনেকটাই ভালো অধিনায়কের লক্ষণ। আগেও দেখেছি তাকে অন্যান্য জায়গায় ভালো করতে। মাঠে সে ভালো অধিনায়ক এবং আমি মনে করি অধিনায়ক হিসেবে তার ভবিষ্যৎ আছে।’
তবে কায়েসকে হঠাৎ করেই সরিয়ে দেওয়া হয়নি, আগে থেকেই তার স্থলাভিষিক্ত কাউকে নিয়ে কুমিল্লা চিন্তা করছিল বলেও উল্লেখ করেন এই কোচ, ‘আমরা চেষ্টা করি একইরকম খেলোয়াড় দলে রাখতে। সে যেন নিয়মিত খেলে। আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই লিটনকে অধিনায়কত্ব দেওয়া হয়েছে। আমাদের গতবারের পরই চিন্তা ছিল ইমরুলের পর কে হবে। সে হিসেবে লিটনকেই আমাদের সেরা পছন্দ মনে হয়েছে।’
বিপিএলের অন্যতম সফল এই কোচ আরও জানান, ‘লিটন বাংলাদেশের অধিনায়ক হতে পারেন। সাকিবরা চলে গেলে কেউ না কেউ তো হবেই। তার এই প্রতিভা আছে, সামর্থ্য আছে। সে যদি পারফর্ম করে সে ভালো করবে। অনেক সময় জাতীয় দলে হুট করেই অধিনায়কত্ব দেওয়া হয়। তারও তো অভিজ্ঞতার দরকার আছে, প্র্যাকটিসের দরকার আছে। সেদিক থেকে লিটনের জন্য এটা বড় একটা প্ল্যাটফর্ম। আমি মনে করি সে ক্যাপ্টেন ম্যাটেরিয়াল, ভবিষ্যতে আপনারা সেটা দেখতে পাবেন।’
উল্লেখ্য, আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের দশম আসর। দেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সবচেয়ে সফলতম দল কুমিল্লা। ছয় আসরে অংশ নিয়েই বিপিএল ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ চারবার শিরোপা জিতেছে ফ্র্যাঞ্চাইজিটি। এবারও তারকাবহুল দল নিয়ে তারা শিরোপা ধরে রাখার লক্ষ্যে ফেভারিট হিসেবেই নামবে। এবারের উদ্বোধনী ম্যাচে তারা লড়বে দুর্দান্ত ঢাকার বিপক্ষে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)