ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিসিবি সভাপতি হতে চান নাফিসা কামাল
নাজমুল হাসান পাপন যুব ও ক্রীড়ামন্ত্রী হওয়ার পর বিসিবির পরবর্তী সভাপতি কে হবেন তা নিয়ে চলছে নানা আলোচনা। বিসিবির ২৫ জন পরিচালক ছাড়াও এই তালিকায় রয়েছে মাশরাফি বিন মুর্তজার নাম। তবে আবারো আলোচনায় এসেছেন বিপিএল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্র্যাঞ্চাইজির মালিক নাফিসা কামাল। যা নিয়ে তিনি নিজেই মুখ খুললেন।
মাসকো সাকিব ক্রিকেট একাডেমিতে কয়েকদিন ধরে বিপিএলের প্রস্তুতি নিচ্ছে কুমিল্লার ক্রিকেটাররা। সেখানেই আজ (বুধবার) গণমাধ্যমের মুখোমুখি হন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা। এ সময় তার কাছে জানতে চাওয়া হয় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সরে যাওয়ার পর, বোর্ড সভাপতি হওয়ার বিষয়ে তার আগ্রহ নিয়ে।
জবাবে নাফিসা কামাল বলেন, ‘এটা তো একটা প্রক্রিয়া, এটা তো আগ্রহ থাকলে হয় না। একটা প্রক্রিয়া ফলো করতে হয়। আপনারা সবাই জানেন কিভাবে বোর্ডে আসতে হয়। তো ওরকম সময় হলে তখন বুঝব, এখন চিন্তা করছি না। সামনে বিপিএলের ম্যাচ আছে, এগুলো নিয়ে এখন চিন্তাই করতে পারিনা। এখন কুমিল্লা ভিক্টোরিয়ান্স আমার মেইন ফোকাস।’
এদিকে কুমিল্লার বিদেশি খেলোয়াড় কবে আসবে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ‘বিদেশি ক্রিকেটাররা প্রতিবারের মতো আসা-যাওয়ার মধ্যে থাকবে। পিএসএলের খেলোয়াড়দের আমরা পাচ্ছি ওই টুর্নামেন্ট শুরুর আগ পর্যন্ত, তারপর এসএ লিগ ও আইএল টি-টোয়েন্টির খেলোয়াড় পাচ্ছি। আগামী ম্যাচ থেকে আমাদের পাকিস্তানি খেলোয়াড়রা থাকবে। নিউজিল্যান্ড সিরিজ শেষ (মূলত আরও দুই ম্যাচ বাকি) হলো, এখন ওরাও ফ্লাই করছে।’
আগামী ১৯ জানুয়ারি থেকে বিপিএলের দশম আসর শুরু হবে। দেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সবচেয়ে সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ছয় আসরে অংশ নিয়েই বিপিএল ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ চারবার শিরোপা জিতেছে ফ্র্যাঞ্চাইজিটি। এবারও তারকাবহুল দল নিয়ে তারা শিরোপা ধরে রাখার লক্ষ্যে ফেভারিট হিসেবেই নামবে। আগের আসরে অধিনায়কত্ব করা ইমরুল কায়েসকে সরিয়ে এবার কুমিল্লার দায়িত্ব উঠেছে লিটন দাসের কাঁধে। এবারের উদ্বোধনী ম্যাচে তারা লড়বে দুর্দান্ত ঢাকার বিপক্ষে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)