ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

আসতে পারছে না পাকিস্তানি ক্রিকেটাররা বিপদে কুমিল্লা

২০২৪ জানুয়ারি ১৭ ১৯:২৬:১৫

আসতে পারছে না পাকিস্তানি ক্রিকেটাররা বিপদে কুমিল্লা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর পর্দা উঠতে বাকি আর মাত্র একদিন। অথচ ভিসা জনিত সমস্যা এখনও ঢাকায় পা রাখতে পারেনি পাকিস্তানি ক্রিকেটাররা। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স পাকিস্তানি ক্রিকেটারদের ভিসার জন্য ‘সিকিউরিটি ক্লিয়ারেন্স’ ত্বরান্বিত করতে ২৫ ডিসেম্বর বিসিবিকে চিঠি দেয়।

এর পর একে একে ২৫ দিন পেরিয়ে গেলেও কুমিল্লার পাকিস্তানি ক্রিকেটারদের ভিসা হয়নি। টুর্নামেন্ট শুরুর দুই দিন আগেও ঢাকা আসা হয়নি খুশদিল শাহর। ভিসা জটিলতায় বিমানের টিকিট বাতিল করতে হয়েছে বলে ফ্র্যাঞ্চাইজি থেকে জানা গেছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে সৌদি এয়ারলাইন্সে ঢাকায় আসার কথা ছিল খুশদিলের। কিন্তু শেষ পর্যন্ত আসা হয়নি তার।

পাকিস্তানি ক্রিকেটারদের ভিসা পেতে দেরি হওয়ার কারণ জানতে চাওয়া হলে বিপিএল কর্মকর্তা সাইফুল আমিন বলেন, ‘যে কোনো কাজের জন্য একটা সময়ের প্রয়োজন হয়। সরকারের নিরাপত্তা বিভাগ থেকে ছাড়পত্র দেয়া হয়। এ জন্য সময় লাগে। আবেদন দিয়ে ভিসা চাইলে তো হবে না।’ তবে, বাস্তবতা হলো ২৫ দিন আগে আবেদন দেয়া এবং কয়েক বার লিখিত অনুরোধ জানানোর পরও বিপিএল কর্তৃপক্ষ পাকিস্তানি ক্রিকেটারের জন্য ভিসার ব্যবস্থা করতে পারেনি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ