ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ধোনির বিরুদ্ধে নেওয়া হলো আইনি ব্যাবস্থা
কোর্ট-কাচারি যেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পিছুই ছাড়ছে না। দিল্লি হাইকোর্টে তার বিরুদ্ধে মানহানির মামলা করেছে এক দম্পতি। মামলা করা ওই স্বামী-স্ত্রী হলেন ধোনির সাবেক সাবেক দুই ব্যবসায়িক অংশীদার মিহির দিবাকর ও সৌম্য দাস। এর আগে রাঁচির নিম্ন আদালতে এই দম্পতির বিরুদ্ধে প্রতারণার মামলা করেছিলেন ধোনি। ওই মামলায় ভারতের সাবেক অধিনায়ক অভিযোগ করেন, বিবাদীরা ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার চুক্তি লঙ্ঘন করে প্রায় ১৬ কোটি রুপি ক্ষতি করেছেন।
মিহির ও সৌম্য ‘আরকা স্পোর্টস’ নামের একটি ক্রীড়া ব্যবস্থাপনা কোম্পানির পরিচালক। ধোনির বিরুদ্ধে ধোনি মামলায়, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্ম এবং মিডিয়া হাউসের বিরুদ্ধে বাদীদের মানহানি ও তাঁদের নিয়ে মর্যাদাহানিকর বক্তব্য বন্ধে স্থায়ী আদেশ চাওয়া হয়েছে। ভারতীয় জনপ্রিগ সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বৃহস্পতিবার ধোনির বিরুদ্ধে মানহানির মামলার আবেদন শুনানির দিন ধার্য আছে।
ভারতীয় সাবেক অধিনায়কের দাবি অনুসারে, ২০১৭ সালে ক্রিকেট একাডেমি চালুর বিষয়ে আরকা স্পোর্টস ও ধোনির মধ্যে একটি চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, আরকা স্পোর্টস একটি ফ্র্যাঞ্চাইজ ফি ও মুনাফা ভাগাভাগি করতে বাধ্য। কিন্তু বারবার তাগাদা দেওয়া হলেও প্রতিষ্ঠানটি ও অভিযুক্তরা চুক্তির প্রতি সম্মান দেখাননি।
ওই সময় ধোনির বন্ধু সীমান্ত লোহানি দিবাকরের বিরুদ্ধে তাকে হুমকি প্রদানের অভিযোগও দায়ের করেন। এখন পাল্টাপাল্টি মামলায় পরিস্থিতি কোন দিকে গড়ায়, তার একটি আভাস পাওয়া যাবে বৃহস্পতিবার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)