ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
অধিনায়কত্ব ছেড়ে টি-টোয়েন্টিতে দারুণ ফর্মে বাবর আজম
নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম তিন ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করেছে পাকিস্তান। দলের অবস্থা নাজেহাল হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়াচ্ছেন বাবর আজম। হ্যাটট্রিক ফিফটির দেখা পেয়েছেন সময়ের অন্যতম সেরা ব্যাটারদের একজন। প্রথম টি-টোয়েন্টিতে ৩৫ বলে ৫৭ রান করেন বাবর। দ্বিতীয় ম্যাচে তার ব্যাট থেকে আসে ৬৬ রান।
খেলেন ৪৩ বল। আজ তৃতীয় টি-টোয়েন্টিতে ৩৭ বলে উপহার দিয়েছেন ৫৮ রানের ইনিংস। গত এপ্রিলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাবর আজম করেছিলেন ৯, ১০১, ১ ও ১৯ রান। তিন অঙ্কের ম্যাজিক ফিগার বাদ দিলে সেবার কিউইদের বিপক্ষে বাবরের পারফরম্যান্স ছিল বড্ড নাজুক। নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর নিজের চেনা ধারাবাহিকতার দেখা পাচ্ছেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার। অধিনায়ক থাকার শেষ সময়গুলোতে ব্যক্তিগত কিংবা দলগত পার্যফরম্যান্স কোনো জায়গাতেই প্রত্যাশা পূরণ করতে পারছিলেন না বাবর। এর শেষ পরিণতি ছিল সবশেষ ওয়ানডে বিশ্বকাপ।
ভারতের মাটিতে অনুষ্ঠিত সে বিশ্বমঞ্চে একরাশ হতাশা উপহার দিয়ে আরও বেশি সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন বাবর। ব্যর্থতার দায় মাথায় নিয়ে ওয়ানডে বিশ্বকাপ শেষে পাকিস্তানের তিন ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান বাবর। টেস্টে শান মাসুদ ও টি-টোয়েন্টিতে শাহিন শাহ আফ্রিদিকে অধিনায়ক হিসেবে বেছে নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে নেতৃত্ব ছাড়ার পর প্রথম ম্যাচে ৫৭ রান করেন বাবর। দ্বিতীয় ম্যাচে ৪২ রান ও তৃতীয় ম্যাচে ১৭ রান করেন তিনি। তবে টি-টোয়েন্টিতে পাকিস্তান খুঁজে পেয়েছে চেনা বাবরকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)