ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
মাশরাফিকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিলো সিলেট
হাঁটুর চোটের কারণে মাশরাফি বিন মুর্তজার বিপিএলে খেলা নিয়েই শঙ্কা ছিল। তবে সাবেক টাইগার এই অধিনায়ককে আসরের শুরু থেকেই দলে পাওয়া নিয়ে আশাবাদী সিলেট স্ট্রাইকার্স কর্তৃপক্ষ। যদিও এখনো ফ্র্যাঞ্চাইজিটির অনুশীলনে দেখা যায়নি ম্যাশকে। এদিকে, এবারও সিলেটের নেতৃত্বে থাকছেন টাইগার সাবেক এই অধিনায়ক। আজ (বুধবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এ ছাড়া সহ-অধিনায়ক হিসেবে থাকছেন মোহাম্মদ মিথুন।
বিপিএলের দশম আসর শুরুর আর মাত্র একদিন (১৯ জানুয়ারি) বাকি। গতকাল (মঙ্গলবার) থেকে সিলেট স্ট্রাইকার্স আনুষ্ঠানিকভাবে তাদের অনুশীলন শুরু করেছে। পুবেরগাঁ’র এই অনুশীলনে দেশি ক্রিকেটাররা যোগ দিলেও ছিলেন না মাশরাফি। তার ওপর শঙ্কা ছিল— সিলেট দলনেতার বিপিএল খেলা নিয়ে। বিপিএলের আগে ম্যাশের পায়ে অপারেশন করানোর কথা ছিল। যদিও সেটি হয়নি এখনও, যে কারণে মাশরাফি বিপিএল খেলবেন বলে মনে করেন রাজিন, ‘ওটার (সার্জারি) আপডেট এখনও জানি না। ওর ইনজুরি তো গত দুই-তিন বছর ধরেই আছে।
ও মেন্টালি অনেক শক্ত মানুষ। আমরা মনে করি ও এটা নিয়ে খেলবে, গত বছরও খেলেছে। আমরা তার আশায় আছি।’ নিজেদের শক্তির কথা জানাতে গিয়ে রাজিন বলেন, ‘এখন পর্যন্ত আমাদের ব্যাটিং সাইড শক্তিশালী। আমাদের ব্যাটিং এবং ফিল্ডিং লাইনটা অনেক ভালো। অবশ্য আমাদের বোলিংও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এখানে তানজিম সাকিব আছে, রেজাউর রাজা আছে, জিম্বাবুয়ের এনগারাবা আছে। আমি মনে করি আমাদের বোলিং লাইনও ঠিক আছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)