ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

ভারত শেষ ম্যাচ জিতলেই ‘সিংহাসন’ হারাবে পাকিস্তান

২০২৪ জানুয়ারি ১৭ ১৪:৩৬:০৩

ভারত শেষ ম্যাচ জিতলেই ‘সিংহাসন’ হারাবে পাকিস্তান

আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে ইতিমধ্যেই জয় নিশ্চিত করেছে ভারত। আপাতত শেষ খেলাটা শুধুই নিয়ম। তবে শেষ টি-টোয়েন্টি ম্যাচটিও ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে জিতলে ভারত দুটি জিনিস অর্জন করতে পারে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের সর্বশেষ সিরিজ এটি। সে হিসেবে বিশ্বকাপের আগে ভারতের শেষ ম্যাচও এটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পরীক্ষা–নিরীক্ষার শেষ সুযোগ এটি। শেষ ম্যাচ জিতে যেমন পূর্ণ আত্মবিশ্বাস রাখতে চাইবে ভারত তেমনি দলের দুর্বলতাগুলো নিয়েও শেষবারের মতো কাজ করতে চাইবে টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে, আফগানিস্তানকে আজ (১৭ জানুয়ারি) হারালেই পাকিস্তানের একটি রেকর্ড ভাঙবে ভারত। তিন বা এর বেশি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত ও পাকিস্তান উভয় দলই সমান আটবার করে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে। আজ আফগানিস্তানের বিপক্ষে ভারত জিতলে পাকিস্তানকে পেছনে ফেলে নবমবারের মতো তিন ম্যাচের সিরিজে প্রতিপক্ষকে ধবলধোলাই করার রেকর্ড গড়বে তারা। আর এর ফলে, সিংহাসন ছাড়া হবে পাকিস্তান।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ