ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ঝামেলা ছাড়াই অনলাইনে বিপিএলের টিকিট কাটবেন যেভাবে
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর আমাদের সামনে। ১৯ তারিখ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও গ্রেট ঢাকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের আসর। প্রায় দেড় মাস ধরে চলা এই ক্রিকেট উৎসবে বিপুল সংখ্যক দর্শকের সমাগম আশা করছে আয়োজক বিসিবি। নতুন মৌসুমে চমক দিতে প্রস্তুত তারা।
বিপিএলের এবারের আসরে রাখা হয়েছে অনলাইনে টিকেট কাটার ব্যবস্থা। ঘরে বসে টিকিট কাটা যাবে সহজেই। যদিও টিকিট সংগ্রহ করতে হবে স্টেডিয়াম থেকেই। ইতিমধ্যে প্রথম দিনের দুই ম্যাচের টিকিট উন্মুক্ত করা হয়েছে। ১৯ তারিখের সেই ম্যাচের টিকিট কাটা যাবে আজ রাত ১১টা ৪৫ পর্যন্ত।
ঘরে বসে অনলাইনে বিপিএলের টিকিট কাটতে হলে চলে যেতে হবে
https://ticket.tigercricket.com.bd/ এই ওয়েব অ্যাড্রেসে। সেখানে নিজের জাতীয় পরিচয়পত্রের নম্বর, ফোন নম্বর এবং ইমেইল দ্বারা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপরেই আপনার ফোনে একটি ৮ডিজিটের ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি পাঠানো হবে। যার মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।
এরপরেই স্বয়ংক্রিয়ভাবে তা চলে যাবে টিকিট কেনার অপশনে। যেখানে শুরুতে কোন গ্যালারিতে বসবেন তা ঠিক করতে হবে। এরপরেই তা চলে যাবে পেমেন্ট গেটওয়েতে। এখানে মোবাইল ব্যাংকিং কিংবা কার্ডের তথ্য প্রদানের মাধ্যমে টিকিট কেনা সম্পন্ন হবে।
এরপরেই আপনার ফোনে বিসিবির পক্ষ থেকে একটি টিকিট কোড দেওয়া হবে। ম্যাচের দিন স্টেডিয়ামের নির্ধারিত টিকিট কাউন্টার বুথে এই কোড এবং জাতীয় পরিচয়পত্র দেখিয়ে কার্ড সংগ্রহ করা যাবে।
এবারের বিপিএলে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০০ টাকা করে। এ ছাড়া ভিআইপি স্ট্যান্ডের টিকিট মিলবে ১৫০০ টাকায়। দর্শকরা ক্লাব হাউজের টিকিট কিনতে পারবেন ৮০০ টাকায়।
নর্থ স্ট্যান্ড ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা করে। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে মাত্র ২০০ টাকায়। সর্বনিম্ন মূল্যে এই স্ট্যান্ডে বসেই বিপিএলের খেলা দেখতে পারবেন দর্শকরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)