ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
সাকিব নয়, অন্য যাকে অধিনায়ক করলো রংপুর রাইডার্স
আর দুই দিন পর (১৯ জানুয়ারি) শুরু হবে বিপিএলের দশম আসর। কিন্তু দলগুলো শেষ অবধি অধিনায়কের নাম বলতে দ্বিধা করে। এর আগে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ড্রাফট শেষে জানা গিয়েছিল রংপুর রাইডার্সের অধিনায়ক হবেন সাকিব আল হাসান। তবে এই টুর্নামেন্টে অধিনায়কত্ব না করার সিদ্ধান্ত নিয়েছেন এই টাইগার অধিনায়ক। এ কারণে নুরুল হাসান সোহানকে রংপুরের অধিনায়ক করা হয়।
আজ (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে দলের অধিনায়কের নাম প্রকাশ করেছেন রংপুরের সিইও ইশতিয়াক আহমেদ। ওই সময় সোহানকে নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন তিনি, ‘অবশ্যই সোহান আমাদের সবসময়কার প্রিয় প্লেয়ার। হি ইজ লাইক মাই ওউন ব্রাদার। সোহান ভালো করলে আমাদের সবার ভালো লাগে। আমি তাকে নিয়ে খুশি।’
যে কারণে সাকিব নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন, সেটিও জানিয়েছেন রংপুরের সিইও ইশতিয়াক, ‘আমরা সাকিব আল হাসানের কথা ভেবেছিলাম। সাকিবই আমাদের বলেছে ও অধিনায়কত্বের প্রেশার নিতে চায় না। সুতরাং আমরা অধিনায়ক হিসেবে নুরুল হাসান সোহানের নাম ঘোষণা করছি।’
চোখের চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে আছেন সাকিব। তিনিসহ রংপুরের স্কোয়াডে থাকা বাবর আজম ও নিকোলাস পুরানরা কবে আসবেন— সে বিষয়ে ইশতিয়াক বলেন, ‘সাকিব ১৮ জানুয়ারি রাতে ব্যাক করবে ইনশা-আল্লাহ। ১৯ তারিখ অনুশীলন করে ইনশা-আল্লাহ ২০ তারিখের প্রথম ম্যাচ খেলবে। বাবর আজমকে আমরা সেকেন্ড ম্যাচ থেকে পাব। বাবর বোধহয় তার শেষ ম্যাচ ১০ ফেব্রুয়ারি খেলে চলে যাবে, পিএসএলের জন্য তাকে ওই সময় পর্যন্ত এনওসি দেওয়া হয়েছে। নিকোলাস পুরান আসবে ১০ ফেব্রুয়ারির পর যেকোনো সময়। ওর দল যদি আইএল টি-টোয়েন্টিতে আগে বাদ যায় তাহলে, না হলে ১৭-১৮ তারিখের পর থেকে তাকে পাব।’
উল্লেখ্য, আগামী ১৯ জানুয়ারি শুরু হয়ে ১ মার্চ ফাইনাল দিয়ে বিপিএলের দশম আসর শেষ হবে। ৭ দলের এই আসরে মোট ম্যাচ হবে ৪৬টি। টুর্নামেন্টটি হবে প্রায় দেড় মাস ব্যাপী। আসর শুরুর দ্বিতীয় দিন (২০ জানুয়ারি) ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে রংপুর। দেশি-বিদেশি ক্রিকেটারের সমন্বয়ে এবার রংপুর শক্তিশালী দল গড়েছে। যেখানে আছেন বাবর আজম, নিকোলাস পুরান, মাথিশা পাথিরানা, ব্রেন্ডন কিং কিংবা ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো তারকারা।সর্বশেষ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)