ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
২য় ধাপে স্মিথের নতুন শুরু, দুই দলের একাদশ ঘোষণা
ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামীকাল (১৭ জানুয়ারি)। অ্যাডিলেড ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়। পরের ম্যাচের জন্য সাদা জার্সিতে নিজেদের একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ।
টেস্ট ক্যারিয়ারের বেশিরভাগ সময় চার নম্বরেই ব্যাট করতে দেখা গেছে স্মিথকে। আসন্ন ম্যাচ দিয়ে প্রথমবারের মতো টেস্টে ওপেনিং করবেন এই ডানহাতি ব্যাটার। সম্প্রতি এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন অস্ট্রেলিয়ার ইতিহাসের অন্যতম সেরা ওপেনার ডেভিড ওয়ার্নার। তার জায়গাটি স্মিথকে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার ম্যানেজমেন্ট।
স্মিথ ওপেনিংয়ে উঠে আসায় একাদশে জায়গা পাননি ম্যাট রেনশ। অন্যদিকে ব্যাটিং পজিশনে স্মিথের উন্নতিতে মিডল অর্ডারে খেলবেন তারকা অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন।
অনভিজ্ঞ দল নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলতে এসেছে উইন্ডিজ। সফরকারী দলের প্রায় অর্ধেক ক্রিকেটারের এখনও এই ফরম্যাটে অভিষেক হয়নি। অনেকের জন্য তো তাসমান পাড়ের দেশটিতে এটাই প্রথম সফর।
অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্ট দিয়ে উইন্ডিজের তিন ক্রিকেটারের অভিষেক হতে যাচ্ছে। এরা হলেন জাসিন্টন গ্রেভস, কাভেম হজ ও শামারাহ জোসেফ। অস্ট্রেলিয়ায় সফর করা ক্যারিবিয়ান দলটির মেন্টরের ভূমিকা পেয়েছেন কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা।
প্রথম টেস্টের জন্য দুই দলের একাদশ
অস্ট্রেলিয়া: উসমান খাজা, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, ক্যামেরুন গ্রিন, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন, জশ হ্যাজলউড।
উইন্ডিজ: ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), ত্যাগনারায়ন চন্দরপল, কার্ক ম্যাকেঞ্জি, অ্যালিক আথানাজে, কাভেম হজ, জাস্টিন গ্রিভস, জশুয়া দা সিলভা (উইকেটরক্ষক), গুডাকেশ মোটি, আলজারি জোসেফ, শামারাহ জোসেফ, কেমার রোচ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)