ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
তাইজুলকে রুখে দিয়ে আইসিসির সেরা হলেন কামিন্স
পারেননি তাইজুল ইসলাম। এই বাংলাদেশি স্পিনার ডিসেম্বরে আইসিসির সবচেয়ে অসাধারণ ক্রিকেটার হওয়ার পথে ছিলেন। কিন্তু, শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সের বিপক্ষে হারতে হয় তার সেরা ম্যাচে। বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম ও গ্লেন ফিলিপসকে পেছনে ফেলে প্রথমবারের মতো ক্রিকেটের সেরা খেলোয়াড় হয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স।
ডিসেম্বরের সেরা নারী ক্রিকেটার হয়েছেন ভারতের দীপ্তি শর্মা। সেরা হওয়ার পথে তিনি হারিয়েছেন ভারতীয় জেমিমা রদ্রিগেজ ও জিম্বাবুয়ের প্রেশাস মারাঙ্গেকে।
ডিসেম্বরে দেশের জার্সিতে দুই টেস্ট খেলেছেন তাইজুল। সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ১০ উইকেট পেয়েছিলেন তাইজুল। বাংলাদেশ ম্যাচ জেতে ১৫০ রানে। মিরপুরে সিরিজের শেষ টেস্টে হারলেও দুই ইনিংস মিলিয়ে তাইজুল নিয়েছিলেন ৫ উইকেট। দারুণ বোলিং এর সুবাদে সিরিজসেরাও হন ৩১ বছর বয়েসী এই স্পিনার।
তাইজুলের প্রতিদ্বন্দ্বী গ্লেন ফিলিপস মিরপুর টেস্টে বল হাতে ৩ উইকেট নিয়েছিলেন। সেই ম্যাচের প্রথম ইনিংসে ৮৭ রান করা মিডল অর্ডার ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসে করেন ম্যাচজয়ী ৪০ রান।
তবে এদের দুজনকেই ছাপিয়ে গিয়েছেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়ক পার্থে প্রথম টেস্টে ৩ উইকেট নেওয়া পেসার মেলবোর্নে বক্সিং ডে টেস্টে দুই ইনিংসেই নেন ৫টি করে উইকেট। মেলবোর্ন টেস্টে যখন জুটি গড়ে পাকিস্তানের ব্যাটসম্যানরা জয়ের পথে ছিলেন, তখনই সেই জুটি ভাঙার কাজটা করেছেন কামিন্স।
স্বীকৃতি পেয়ে কামিন্স অবশ্য সন্তুষ্ট নন। অজি গ্রীষ্মে আরও ভাল কিছু করার প্রত্যয় তার মাঝে, ‘সব সংস্করণে দলের জন্য দারুণ একটা বছর গেছে। পাকিস্তানের মতো চ্যালেঞ্জিং একটা দলের বিপক্ষে জিতে শেষটাও ভালো হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত এই গ্রীষ্মের পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট। ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড সিরিজের জন্য অপেক্ষা করছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)