ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
যে হলেন সিলেটের অধিনায়ক মাশরাফি নাকি অন্য কেউ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে মাশরাফি বিন মুর্তজা খেলবেন কিনা তা নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে। কারণ জাতীয় নির্বাচনের পর নিজের পায়ে অপারেশনের কথা জানিয়েছিলেন তিনি। বিপরীতে তার দল সিলেট স্ট্রাইকার্স মাশরাফির মাঠে নামার দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেছে। এবারও বিপিএল ফ্র্যাঞ্চাইজি সাবেক টাইগার অধিনায়ককে অধিনায়ক ঘোষণা করেছে।
বিপিএলের দশম আসর শুরুর আর মাত্র দুদিন (১৯ জানুয়ারি) বাকি। আজ (মঙ্গলবার) থেকে সিলেট স্ট্রাইকার্স আনুষ্ঠানিকভাবে তাদের অনুশীলন শুরু করেছে। পুবেরগাঁ’র এই অনুশীলনে দেশি ক্রিকেটাররা যোগ দিলেও ছিলেন না মাশরাফি। তার ওপর শঙ্কা ছিল— সিলেট দলনেতার বিপিএল খেলা নিয়ে।
আসন্ন বিপিএলেও ম্যাশই সিলেটের অধিনায়ক বলে জানিয়েছেন কোচ রাজিন সালেহ, ‘এখন পর্যন্ত আমাদের অধিনায়ক মাশরাফিকেই ধরে রেখেছি। যদিও সহ–অধিনায়কের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেইনি। কালকের মধ্যে এই সিদ্ধান্তে আসবো ইনশা-আল্লাহ।’
বিপিএলের আগে ম্যাশের পায়ে অপারেশন করানোর কথা ছিল। যদিও সেটি হয়নি এখনও, যে কারণে মাশরাফি বিপিএল খেলবেন বলে মনে করেন রাজিন, ‘ওটার (সার্জারি) আপডেট এখনও জানিনা। ওর ইনজুরি তো গত দুই-তিন বছর ধরেই আছে। ও মেন্টালি অনেক শক্ত মানুষ। আমরা মনে করি ও এটা নিয়ে খেলবে, গত বছরও খেলেছে। আমরা তার আশায় আছি।’
বিদেশি ক্রিকেটাররা কবে যোগ দিবেন সেই তথ্যও জানান সিলেটের প্রধান কোচ, ‘আমাদের বিদেশি খেলোয়াড় যারা আছে, তারা আগামীকালকে (বুধবার) অনুশীলনে জয়েন করবে। বেশ কিছু খেলোয়াড় আসবে আজকে রাতে। ম্যাচের দিন জয়েন করবে দুজন খেলোয়াড়।’
নিজেদের শক্তির কথা জানাতে গিয়ে রাজিন বলেন, ‘এখন পর্যন্ত আমাদের ব্যাটিং সাইড শক্তিশালী। আমাদের ব্যাটিং এবং ফিল্ডিং লাইনটা অনেক ভালো। অবশ্য আমাদের বোলিংও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এখানে তানজিম সাকিব আছে, রেজাউর রাজা আছে, জিম্বাবুয়ের এনগারাবা আছে। আমি মনে করি আমাদের বোলিং লাইনও ঠিক আছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)