ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

এবারের বিপিএল থেকে বিসিবির আয় হবে যত কোটি টাকা

২০২৪ জানুয়ারি ১৬ ১৩:০৮:০৪

এবারের বিপিএল থেকে বিসিবির আয় হবে যত কোটি টাকা

আর মাত্র দু’দিন বাদেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের ১০ম আসর।দেশের একমাত্র ঘরোয়া টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট সামনে রেখে ইতোমধ্যেই প্রায় সবরকমের প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখান থেকে তাদের আয় হবে ১৫২ কোটি ৫০ লাখ টাকা।

তবে অবশ্য এটা আগামি তিন মৌসুম অর্থাৎ ২০২৩-২০২৫ পর্যন্ত যা কিনা টুর্নামেন্টের দ্বিতীয় সাইকেল হিসেবে গন্য হবে প্রথম সাইকেলের মেয়াদকাল ছিল ২০১২-২০১৯ পর্যন্ত।

বিসিবি’র দরপত্রে আহবানে সাড়া দিয়ে মাত্রা কনসোর্টিয়াম ১৬ কোটি টাকা ব্যয়ে কিনে নিয়েছে বিপিএলের টাইটেল স্পন্সরশিপ ও মাঠের যত ব্র্যান্ডিং স্বত্ব।

এদিকে প্রতি বছরে ৩৫ কোটি টাকা করে এই তিন বছরে মিডিয়া স্বত্ব থেকে বিসিবি মোট আয় করবে ১০৫ কোটি টাকা। আর ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ সাতটি দল থেকে ১.৫ কোটি টাকা করে তাদের মোট আয়ের পরিমান ৩১.৫ কোটি টাকা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ