ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
সিকান্দার রাজা হয়ে গেলেন এখন সত্যিই ‘রাজা’
জিম্বাবুয়ে ক্রিকেটে অনেকদিন ধরেই তোলপাড় চলছে। দলের অবস্থা খারাপ হলেও দলের অধিনায়ক সিকান্দার রাজা দলকে সেরাতে টেনে নিয়ে যাচ্ছেন। দারুণ ফর্মে আছেন এই ডানহাতি অলরাউন্ডার।
ব্যাট হাতে বরাবরই দুর্দান্ত তিনি। মাঠে নামলেনিজের নামের প্রতিচ্ছবিই যেন ফুটিয়ে তুলছেন বারবার । সর্বশেষ পাঁচ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে সবগুলোতেই হাফসেঞ্চুরি হাঁকিয়ে সব ক্রিকেটারের ‘রাজা’ হয়েছেন তিনি।
ক্রিকেট ইতিহাসে সিকান্দার রাজার আগে এমন কীর্তি কোনো ক্রিকেটার গড়তে পারেননি। সবশেষ গত রোববার (১৪ জানুয়ারি) শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটি হাঁকিয়েছেন রাজা। ব্যাট হাতে আলো ছড়ানোর পর বল হাতেও ঝলক দেখিয়েছেন এই জিম্বাবুয়ান। ৪২ বলে ৬২ রানের পাশাপাশি তুলে নিয়েছেন ৩ উইকেট। তবে দলকে জেতাতে পারেননি জিম্বাবুয়ে অধিনায়ক। ৫ বাউন্ডারি আর ২ ছক্কায় ৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলা রাজাকে ফেরান দুশমন্হ চামিরা। এই ম্যাচে শেষ বলের নাটকীয়তায় লঙ্কানরা জয় পেয়েছে ৩ উইকেটে।
শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচের আগে সিকান্দারের ৪টি টি-টোয়েন্টি ম্যাচের রান হলো- ৫৮, ৬৫, ৮২ ও ৬৫। তবে রাজা এক ম্যাচ আগেই এই রেকর্ডটি গড়তে পারতেন; যদি প্রথম হাফসেঞ্চুরিটি হাঁকানোর আগের একটি ম্যাচে ৪৮ করে আউট না হতেন। ওই ম্যাচে হাফসেঞ্চুরি থেকে ২ রান দূরে থাকতে আউট হওয়ার কারণে এক ম্যাচ আগেই তিনি সেরার মুকুট পড়তে পারেননি।
এর আগে টানা ৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে অর্ধশতক হাঁকানোর রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, জিম্বাবুয়ের ক্রেইগ উইলিয়ামস, কানাডার রেয়ান পাঠান, ফ্রান্সের গুস্তাব ম্যাক্রন ও দক্ষিণ আফ্রিকার রিজা হেন্ডরিক্স।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)