ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিপিএল দিয়ে আমারও জাতীয় দলে জায়গা পেতে চান আল আমিন
যখন টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছিলাম, দলে একজন বোলার থাকা সত্ত্বেও আমি খেলেছি: বিপিএলের দশম আসরে চিটাগং চ্যালেঞ্জার্সের জার্সিতে প্রশিক্ষণ নেওয়া আল আমিন হোসেন এভাবেই হতাশা প্রকাশ করেছিলেন। জাতীয় দল থেকে বাদ। তবে এ নিয়ে খুব একটা আক্ষেপ নেই আল আমিনের। আগামী বিপিএলে ভালো করলেও জাতীয় দলে সুযোগ দেখছেন এই পেসার।
বিপিএলের দশম আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে দেখা যাবে আল আমিনকে। দশম আসরকে বেশ চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন এই পেসার, ‘এই বিপিএলটা আমার জন্য একটু চ্যালেঞ্জিং। কারণ সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে এবং এই ফরম্যাটে আমার রেকর্ড অনেক ভালো। আমি দুই থেকে তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছি। আমি বাংলাদেশের হয়ে ৪৪টি উইকেট পেয়েছি, ইকোনমিক ভালো। সুতরাং আমার জন্য বড় চ্যালেঞ্জ। আমাদের দলটাও খুব ভালো। লড়াই করার মতো একটা দল। এখানে যদি আমি ভালো করি তাহলে আমার জন্য ও দলের জন্য লাভ হবে। এখানে ভালো করলে টি-টোয়েন্টি বিশ্বকাপে একটা সুযোগ আসতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি।’
বর্তমানে বাংলাদেশ দলে আছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমানদের মতো পেসার। তানজিম হাসান সাকিবসহ বেশকিছু তরুণ বোলার আছেন পাইপলাইনে। এসবের ভীড়ে অনেকটাই আড়ালে আল আমিন। এবারের বিপিএলে সেরা পারফরম্যান্স করে আবারও নির্বাচকদের চোখে আসতে চান তিনি।
এ বিষয়ে আল আমিন বলেন, ‘হ্যাঁ, এটা তো অবশ্যই (বাড়তি কিছু করে দেখানো)। কেননা টি-টোয়েন্টির দরজা সবসময়ই খোলা। নির্বাচক যারাই আছে বা যারা এই দায়িত্বে আছে তাদের মন্তব্য শুনে এটাই মনে হয় যে টি-টোয়েন্টিতে কেউ ফিক্সড না। বাংলাদেশ দলও খুব একটা ভালো খেলছে না। টি-টোয়েন্টিতে ভেরিয়েশনের একটা বিষয় থাকে, এদিক দিয়ে এগিয়ে থাকব। আমার মনে হয়, যদি আমি ভালো করি, সর্বোচ্চ উইকেটশিকারী বোলার হই তখন আপনারা (সাংবাদিক) বলতে পারবেন যে কেন আমাকে নেওয়া হচ্ছে না। সবমিলিয়ে আমার জন্য বড় চ্যালেঞ্জ।’
একই সঙ্গে বাংলাদেশ দলে বর্তমান খেলছেন এসব পেসারদের প্রশংসাও করেন আল আমিন, ‘এখন প্রতিযোগিতা অনেক বেশি। আমাদের যারা পেসার আছে তারা অনেক ভালো করছে। এখন আমি যদি চিন্তা করি ওরা ভালো করছে বলে আমি যদি বসে থাকি তাহলে আমি ওদের চেয়ে পিছিয়ে যাব। আমাকেও ওদের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে।’
কাগজে-কলমে খুব একটা ভালো দল সাজাতে পারেনি চট্টগ্রাম। আল আমিন মনে করেন দেশি ক্রিকেটাররা সব দলে প্রায় সমান। প্রার্থক্য গড়ে দেবে বিদেশিরা, ‘আমার মনে হচ্ছে আমাদের দলের সবাই বেশ ভালো ক্রিকেটার। আমি মনে করি টি-টোয়েন্টি একদিনের খেলা, যে দল ভালো করবে সে দল এগিয়ে থাকবে। আমাদের যারা দেশি ক্রিকেটার আছে তারা মোটামুটি ১৯-২০। এক্ষেত্রে যাদের বিদেশি ক্রিকেটার বেশি থাকবে তারা এগিয়ে থাকবে। আমাদের এখনও বিদেশি ক্রিকেটার আসেনি। ওরা আসলে আসলে বোঝা যাবে আমাদের দলটা কেমন।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)