ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
মাত্র ২০০ টাকায় দেখা যাবে বিপিএল, অনলাইনেও পাওয়া যাবে টিকিট
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর শুরু হবে ১৯ জানুয়ারি থেকে। তার আগে ১৬ জানুয়ারি থেকে ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে। উপরন্তু, দর্শকরা প্রতিটি ম্যাচের আগের দিন এবং দিনে টিকিট কিনতে পারবেন।
আজ এক বিজ্ঞপ্তিতে বিপিএলের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০০ টাকা করে। এ ছাড়া ভিআইপি স্ট্যান্ডের টিকিট মিলবে ১৫০০ টাকায়। দর্শকরা ক্লাব হাউজের টিকিট কিনতে পারবেন ৮০০ টাকায়।
নর্থ স্ট্যান্ড ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা করে। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে মাত্র ২০০ টাকায়। সর্বনিম্ন মূল্যে এই স্ট্যান্ডে বসেই বিপিএলের খেলা দেখতে পারবেন দর্শকরা।
মিরপুরে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম এবং মিরপুর স্টেডিয়ামের এক নম্বর গেইড সংলগ্ন কাউন্টার থেকে দর্শকরা টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা। সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে কাউন্টারে।
দর্শকরা চাইলে অনলাইন থেকেও টিকিট কাটতে পারবেন। অললাইনে টিকিট বিক্রি শুরু হবে ১৭ জানুয়ারি থেকে। দর্শকরা কাগজের টিকিট সংগ্রহ করতে পারবেন সকাল সাড়ে ৯টা থেকে ম্যাচের আগেরদিন রাত ৭টা পর্যন্ত। স্বশরীরে গিয়ে টিকিট সংগ্রহ করতে হবে তাদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)