ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
শাহীন আফ্রিদি - বাবর আজমে আবারও দুই ভাগে বিভক্ত পাকিস্তান
ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার পর নানামুখি সমালোচনার প্রেক্ষিত পদত্যাগ করেন বাবর। তারই ধারাবাহিকতায় টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে শাহিন শাহ আফ্রিদির নাম ঘোষনা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের সাংবাদিক এজাজ বাখরি দাবি করেছেন, অধিনায়কত্বে পরিবর্তনের পর থেকে সিনিয়র দল বিভক্ত হয়ে পড়েছে। দুই তারকা শাহীন আফ্রিদি ও বাবর আজম একে অন্যের সঙ্গে কথা বলছেন না।
অকল্যান্ডে নিউজিল্যান্ডের কাছে পাকিস্তান প্রথম টি-টোয়েন্টিতে হারার পর বাখরির এমন বক্তব্যের ভিডিও টুইটারে ভাইরাল হয়েছে। এই সাংবাদিকের দাবি, নতুন অধিনায়ক শাহীনের সঙ্গে তার পূর্বসূরি বাবরের সম্পর্ক শীতল হতে শুরু করেছে। তিনি আরও জানান, মাঠে ও মাঠের বাইরে দুই খেলোয়াড়ের মধ্যে অহমের সমস্যা প্রকট হয়ে দাঁড়িয়েছে। বাখরির অভিযোগ, পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ এই সমস্যার সমাধান করতে পারছেন না। যার প্রভাব পড়ছে মাঠে। বাখরি বলেন, ‘পাকিস্তান খেলোয়াড়দের মধ্যে একতা নেই।
শাহীন আফ্রিদিকে দেখে মনে হয়েছে তিনি পরাজিত অধিনায়ক এবং কারও সঙ্গে পরামর্শ করেননি, বিশেষ করে যখন কিউই ব্যাটাররা তাদের বোলারদের তুলোধুনো করছিলেন। আরও যোগ করেন, ‘শাহীন বাবর আজমকে ডিপ মিড অনে দাঁড় করান। দুজন একে অন্যের সঙ্গে কথাও বলেননি খেলার সময়। বাবর ছিলেন পাকিস্তানের অধিনায়ক এবং দল তার নেতৃত্বে ভালো পারফর্ম করেছিল। বাবর ও শাহীনের মধ্যে এখন কোনও সহযোগী মনোভাব নেই। আফ্রিদিকে চিন্তিত ও একাকি মনে হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)