ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বরিশালের অনুশীলনে তামিম, শুরু থেকে খেলবেন না তারকা ক্রিকেটার
দলগত অনুশীলন শুরু করেছে ফরচুন বরিশাল। দলীয় অনুশীলনে যোগ দিয়েছেন ওপেনার তামিম ইকবাল। পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ম্যাচ পরিস্থিতিতে নিজেদের ঝালিয়ে নেয় ক্রিকেটাররা। বিপিএলের দশম আসরে শিরোপার আক্ষেপ ঘোচাতে চায় বরিশাল। পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে যখন তামিম এলেন, তার ঘন্টাখানেক আগে অনুশীলন শুরু করে দিয়েছে ফরচুন বরিশাল। অস্থায়ী ড্রেসিং রুম থেকে সতীর্থদের খেলা দেখলেন, বাকিদের খোঁজখবর নিলেন।
এরপর হালকা ওয়ার্ম আপ করে ব্যাটিংয়ে নামলেন তামিম ইকবাল, সঙ্গী মুশফিকুর রহিম। ১০ ওভার ব্যাট করতে হবে দুজনকে। খালেদ, কামরুল রাব্বিদের বলে বেশ সাবলীল তামিম। উইকেটের চারপাশে বেশ কিছু শট খেললেন বাঁহাতি এই ওপেনার। যদিও স্থানীয় একাডেমির এক বোলারের অফ স্পিন খেলতে ভালোই বেগ পেতে হয়েছে তামিম-মুশফিককে। সৌম্য বোলিংয়ে আসতেই খেই হারালেন খান সাহেব। লং অনে ক্যাচ তুলে দিলেন।
তবুও ব্যাটিং চালিয়ে গেছেন। দুই ওভার পরই বোল্ড। এবার বোলার তাইজুল ইসলাম। ১০ ওভারের চ্যালেঞ্জ শেষ হবার আগে কিছুটা ক্লান্ত তামিম। ৫ মিনিটের বিরতি শেষে আর নামেননি। প্রথমদিনের অনুশীলনে তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ তিন সিনিয়র ক্রিকেটারই ছিলেন। সম্ভাব্য অধিনায়ক মেহেদি হাসান মিরাজ এখনো যোগ দেননি। মোহাম্মদ সাইফউদ্দিন কয়েক ওভার বল করেছেন। তবে প্রথম কয়েকটি ম্যাচে খেলবেন না এ অলরাউন্ডার।
শতভাগ ফিট হতে আরো দেড় সপ্তাহ সময় লাগবে সাইফউদ্দিনের। আপাতত সহকারী কোচ মিজানুর রহমান বাবুলের অধীনে অনুশীলন শুরু করেছে ফরচুন বরিশাল। হেড কোচ ডেভ হোয়াটমোর যোগ দেবেন টুর্নামেন্টের আগের দিন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)