ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
৩ বছর পর দলে ফিরেই জয়ের নায়ক বনে গেলেন মাথিউস
প্রায় তিন বছর পর চলমান জিম্বাবুয়ে সিরিজ দিয়ে আবারও টি-টোয়েন্টি দলে ফিরেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। লম্বা সময় পর দলে ফিরেই আরো একবার নিজেকে প্রমাণ করলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে জিতিয়ে বললেন, এই ম্যাচটা তার কাছে অভিষেক ম্যাচের মতোই ছিল। গতকাল রোববার (১৪ জানুয়ারি) কলম্বোতে আগে ব্যাটিং করতে ৫ উইকেট হারিয়ে ১৪৩ রান তুলে জিম্বাবুয়ে।
রোডেশিয়ানদের দেওয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫১ রানেই টপ অর্ডারের চার ব্যাটারকে হারায় শ্রীলঙ্কা। তবে ৩৮ বলে ৪৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ম্যাথিউস। তার ব্যাটে ভর করেই জয়ের বন্দরে পৌছায় শ্রীলঙ্কা। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে ম্যাথিউসের হাতে। ম্যাচ শেষে তিনি বলেন, 'মনে হচ্ছিল যেন অভিষেক ম্যাচ খেলছি… প্রায় তিন বছর পর খেলছি। তবে কারও কাছে কিছু প্রমাণ করার চেষ্টা করিনি আমি। আমার জন্য এটি আরেকটি সুযোগ ছিল শ্রীলঙ্কার হয়ে মাঠে নামার ও দেশের জন্য খেলার।' ছোট লক্ষ্য তাড়ায় যথেষ্ট ভুগতে হয়েছে লঙ্কানদের।
তার জন্য অবশ্য কলম্বোর উইকেটকে দায়ী করলেন ম্যাথিউস। এই অভিজ্ঞ অলরাউন্ডারের মতে উইকেট অনেক মন্থর ছিল। ফলে বোলাররা বাড়তি সুবিধা পেয়েছে। ম্যাথিউস বলেন, 'এই উইকেটে লক্ষ্যটা আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল এবং প্রয়োজন ছিল ভালো শুরু। দুর্ভাগ্যজনকভাবে আমরা শুরুতে উইকেট হারাই, মাঝের ওভারগুলোতেও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট পড়তে থাকে ক্রমাগত।
আমি তাই চেষ্টা করেছি উইকেট আঁকড়ে রাখতে, দাসুন শেষদিকে দুর্দান্ত খেলেছে।' 'উইকেট খানিকটা ধীরগতির ছিল। ব্যাট করা ও শট খেলা সহজ ছিল না। জিম্বাবুয়েও খুব ভালো লড়াই করে আমাদের কাজ কঠিন করে তুলেছে। তবে শেষ দিকে দাসুন (শানাকা) সত্যিই ভালো খেলেছে।'-আরো যোগ করেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)