ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
৪২৭ দিন পর দলে ফিরে রোহিতের অবিশ্বাস্য রেকর্ড
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ক্রিকেট মাঠে পা রাখলেন রেকর্ড নিজের করে নিতে। দল হোক বা ব্যক্তি, রোহিত নিজের রেকর্ড গড়ছেন। T20 ক্রিকেটে ৪২৭ দিন পর, তিনি তার সাফল্যের রেকর্ডে যোগ করেছেন। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে দীর্ঘদিন পর একটানা কল খেলেও রেকর্ড বইয়ে ঢুকেছে রোহিতের নাম।
রোববার ইন্দোরে টস করতে নেমেই প্রথম রেকর্ড করেন রোহিত। প্রথম ক্রিকেটার হিসাবে ১৫০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেললেন তিনি। ক্রিকেটের ইতিহাসে এই নজির কারও নেই। দ্বিতীয় স্থানে থাকা পল স্টার্লিং খেলেছেন ১৩৪ ম্যাচ। জর্জ ডকরেল খেলেছেন ১২৮ ম্যাচ। শীর্ষ পাঁচে থাকা বাকিদের মধ্যে শোয়েব মালিক খেলেছেন ১২৪টি টি-টোয়েন্টি। আর নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল খেলেছেন ১২২টি ম্যাচ। ছয়ে থাকা বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ খেলেছেন ১২১ ম্যাচ।
নিজে রান না পেলেও ইন্দোরে আফগানদের বিপক্ষে জয় পেতে খুব একটা কষ্ট করতে হয়নি ভারতকে। ৬ উইকেটের জয়ে সিরিজটাও নিশ্চিত করেছে রোহিতের দল। তাতেও আরেকটি রেকর্ড গড়েছেন তিনি। অধিনায়ক হিসেবে টানা ১০টি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ় জিতেছেন রোহিত। তার আগে এই কীর্তি শুধুমাত্র ছিল সরফরাজ় আহমেদের। পাকিস্তানের অধিনায়ক হিসাবে টানা ১০টি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জিতেছিলেন তিনি।
এখানেই থামছে না ভারতের অধিনায়কের কীর্তি। এখন পর্যন্ত ম্যান ইন ব্লুদের নেতৃত্ব দিয়ে ১২টি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জিতলেন রোহিত। এটিও একটি রেকর্ড। তিনি ছাড়া আর কোনও অধিনায়ক এতবেশি সিরিজ জিততে পারেননি।
এদিনের জয়ে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির কীর্তিও ছুঁয়ে ফেলেছেন রোহিত। ভারতের অধিনায়ক হিসাবে ৭২টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪১টি জিতেছিলেন ধোনি। আফগানিস্তানকে ইন্দোরে হারিয়ে রোহিতও ৪১টি ম্যাচ জিতেছেন। তবে তিনি তা করেছেন ৫৩টি ম্যাচে।
চলতি বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে আফগানিস্তানের বিরুদ্ধেই শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ় খেলছে ভারত। এর পরে রয়েছে আইপিএল। আফগানিস্তান সিরিজ ও আইপিএল দেখেই বিশ্বকাপের দল নির্বাচন করবে ভারত। সেখানে রোহিতই ভারতকে নেতৃত্ব দেন কি না সেটাই এখন আগ্রহের বিষয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)