ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বেশি খেলা থাকায় মিরপুরের উইকেটের মান ভালো করা সম্ভব নয় বিসিবি
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে বিতর্কের কমতি নেই। জাতীয় দলের খেলোয়াড় থেকে শুরু করে বিদেশি খেলোয়াড়রাও বিভিন্ন সময় মিরপুরের উইকেট নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু, হোম অব ক্রিকেটে অতিরিক্ত খেলা হওয়ার কারণে উইকেটের মান ভালো করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
রবিবার তিনি গণমাধ্যমকে বলেন, “অধিকাংশ প্রেশারটা পড়ছে মিরপুরের উইকেটে। এখানে আমরা যে পরিমাণ খেলা খেলাচ্ছি। উইকেটের মান ভালো করা আমাদের পক্ষে সম্ভব না। কাজে আমাদের খেলার মাঠ দরকার। আমি বলছি না, স্টেডিয়াম দরকার। কারণ স্টেডিয়ামের খরচ অনেক বেশি” তৃতীয় মেয়াদে বিসিবি সভাপতির দায়িত্ব পালন করছেন পাপন। এবারে আসার তার মত ছিল না, তারপরেও বিভিন্ন কারণে আসতে হয়েছে।
তাই আগামীতে আর বিসিবি সভাপতি পদে আসার কোনো কারণ দেখছেন না পাপন। এ পদে আসতে হলে কী কী বাধ্যবাধকতা আছে সেটাও মনে করিয়ে দিয়েছেন বর্তমানে যুব ও ক্রীড়া মন্ত্রী। পাপন বলেন, “দুই টার্ম হয়েছে, থার্ড টার্মে আমি এবার কিন্তু হতে চাচ্ছিলাম না। সভাপতি অন্তত হতে চাইনি। আমি যেহেতু এই টার্মেই হতে চাইনি। তাই আমার আবার কন্টিনিউ করার প্রশ্ন আসে না।
আমার ধারণা, এখন এটা ছেড়ে দেওয়া ভালো। এটা অনেকটা নিজস্ব ব্যাপার। আমি মনে করি, এখন এখান থেকে সরে আসাটা আমার জন্য ভালো। আমাদের যে টার্ম এই টার্মের পর যদি আমি না দাঁড়াই। তাহলে তো কোনো অসুবিধাই নাই। নতুন যারা আসবে প্রথমে কাউন্সিলর হতে হবে। তারপরে নির্বাচিত হয়ে আসতে হবে”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)