ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
রাজধানীর সুবিধা বঞ্চিত মানুষদের কম্বল উপহার দিলেন তাসকিন (ভিডিও)
শৈত্য প্রবাহ ও তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। সঙ্গে রয়েছে উত্তরের হিমেল হাওয়া। এর মধ্যেও কোনো রকম একটি ছেড়া কাঁথা বা পলিথিন জড়িয়ে রাস্তায় উপর ঘুমিয়ে রাত পার করছেন হাজার হাজার সুবিধা বঞ্চিত মানুষ। তবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ।
রোববার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি ভিডিও পোস্ট করেন তাসকিন। যেখানে দেখা যায়, সে এবং তার কয়েক কাজিন মিলে বেশ কিছু কম্বল নিয়ে রওনা দেয় রাতে। এরপর রাস্তার ফুট পথে ঘুমিয়ে থাকা সুবিধা বঞ্চিতদের মধ্যে একটি করে কম্বল বিতরণ করেন। এ সময় তাসকিনের সঙ্গে ছিল ছেলে তাশফিন আহমেদ রিহান।
এরপর এই ভিডিওতে বর্তা দেন সবার জন্য। তিনি বলেন, আমি আমার সাধ্যমতো দেওয়ার চেষ্টা করেছি। আমার অনেক বন্ধুরাও দেবে। এখন আমি এবং আমার কাজিনরা মিলে কিছু দিলাম। আমার ছেলেকেও সঙ্গে নিয়েছি, যাতে এগুলো দেখে সে শিখতে পারে।
তিনি আরও বলেন, আমি কয়েকটা দিয়ে শুরু করলাম। আরও অনেকে দিবে। আপনারাও এগিয়ে আসবেন। কারণ, অনেকে দেখলাম পলিথিন গায়ে দিয়ে ঘুমাচ্ছে দেখলাম। আমরা মোটা জ্যাকেট পরেই কাঁপছি, তাহলে ওদের কি অবস্থা ভাবুন। আপনারা এগিয়ে আসলে এই সুবিধা বঞ্চিত মানুষরা ভালো থাকবে। আমার বিশ্বাস আপনারা এগিয়ে আসবেন। ধন্যবাদ।
আর মাত্র কয়েকদিন পর মাঠে গড়াবে বিপিএলের দশম আসর। এবার দুর্দান্ত ঢাকার হয়ে খেলবেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)