ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
চাইলেই বিপিএল ভালোভাবে আয়োজন করা সম্ভব, সালাউদ্দিন
বছর আসে বছর যায়, মাঠে গড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্রতিবারই ঘরোয়া এ প্রতিযোগিতা নিয়ে বিতর্ক-অভিযোগের কমতি থাকে না। কখনো ডিআরএস না থাকা কখনো নিম্ন মানের আম্পায়ারিং কিংবা ব্রডকাস্টিং এসব নিয়ে নিয়মিত অভিযোগ করতে শোনা যায় সমর্থকদের। বাদ যাননি ফ্র্যাঞ্চাইজি সংশ্লিষ্টরাও। তবে চাইলেই বিপিএল ভালভাবে আয়োজন করা সম্ভব বলে মন্তব্য করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। শনিবার মাস্কো সাকিব একাডেমিতে অনুশীলন করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
সেখানে সাংবাদিকদের সালাউদ্দিন বলেন, “এই টুর্নামেন্ট (বিপিএল) আপনি চাইলেই অনেক সুন্দর করে করতে পারবেন। যেকোনো বোর্ডের জন্য একটা উইন্ডো ওপেন করা কোনো ব্যাপার না। কিন্তু কেনো করি না, আমি উত্তর দিতে পারবো না। কিন্তু এটা আরও ভালোভাবে অনেক সুন্দরভাবে করা সম্ভব” বিপিএল নিয়ে অভিযোগের শেষ নেই। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ঘরোয়া এ টুর্নামেন্টের দশম আসর। তার আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে একবারও টুর্নামেন্ট কর্তৃপক্ষ বসে নাই বলে অভিযোগ করেছেন সালাউদ্দিন।
তিনি বলেন, “সাতটা ফ্র্যাঞ্চাইজি মালিকের সাথে বসে আলোচনা করলে অনেক ভালো কিছুই কিন্তু বেরিয়ে আসতে পারে। আমার জানা মতে, আমরা যা পাই সব মেইলে পাই” বিপিএলে দলগুলো প্রায় সময় নাম বদল করে থাকে। ফ্র্যাঞ্চাইজি মালিকগুলো একবার-দুইবার দল চালার পর আগ্রহ হারিয়ে ফেলে। এর উত্তরও দিয়েছেন সালাউদ্দিন।
তিনি বলেন, “আপনি যদি দেখেন, এত বছরের বিপিএলে মাত্র একটা-দুইটা টিম টিকে আছে। বাকি সবাই তো আসে আর যায়। এটা আসলে তেমন কঠিন কাজ না, ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহী করে তোলা। আপনার দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করে অনেককিছু”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)