ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হারলো পাকিস্তান
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে ২১ রানে হেরেছে পাকিস্তান। এর আগে প্রথম টি-টোয়েন্টিতেও হেরেছিল শাহিন শাহ আফ্রিদির দল। সিরিজে ২-০ এগিয়ে আছে স্বাগতিকরা। হ্যামিল্টনে টসে জিতে কিউইদের আগে ব্যাটিংয়ে পাঠায় শাহিন আফ্রিদি। পাকিস্তান অধিনায়কের সিদ্ধান্ত ভূল প্রমাণ করতে বেশিক্ষণ সময় নেয়নি দুই স্বাগতিক ওপেনার ডেভন কনওয়ে ও ফিন অ্যালেন। শুরু থেকেই পাকিস্তানি বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকেন তারা।
প্রথম উইকেট হিসেবে যখন কনওয়ে প্যাভিলিয়নে ফেরেন তখন ৫.১ ওভারে নিউজিল্যান্ডের রান ৫৯। এরপর উইকেটে আসার পর হারিস রউফ-আব্বাস আফ্রিদিদের দারুণভাবে সামাল দিয়েছেন কেইন উইলিয়ামসন। তবে রিটায়ার্ডহাট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। তার আগে করেছেন ১৫ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় ২৬ রান। ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনার অ্যালেনকে দারুণ সঙ্গ দিয়েছেন। উসামা মীরের বলে বোল্ড হওয়ার আগে অ্যালেনের ব্যাট থেকে এসেছে ৪১ বলে ৭ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৭৪ রান।
নিউজিল্যান্ড পায় ৮ উইকেটে ১৯৪ রানের বিশাল সংগ্রহ। রান তাড়ায় শুরুতেই সাইম আয়ুব ও মোহাম্মদ রিজওয়ানের উইকেট হারায় পাকিস্তান। তবে দারুণ ব্যাটিং করে দলকে লক্ষ্যেই রেখেছিলেন বাবর আজম ও ফখর জামান। দুজনের জুটিতে ওঠে ৮৭ রান। ২৫ বলে ৫০ রান করে ফখর অ্যাডাম মিলনের বলে বোল্ড হলে ভাঙে সেই জুটি। এরপর একাই লড়েছেন বাবর, তবে ম্যাচ শেষ করে আসতে পারেননি তিনি।
৪৩ বলে ৬৬ রান করে থেমেছেন তিনি। পরের ব্যাটাররা তেমন কিছু করতে না পারলে ২১ রানের হার নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। নিউজিল্যান্ডের হয়ে ৩৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন অ্যাডাম মিলনে। দুটি করে উইকেট নিয়েছেন টিম সাউদি, বেন সিয়ার্স ও ইশ সোধি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)