ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
প্রথম দিনই সালাহউদ্দিনের খোঁজ নিয়ে যা বললেন পাপন
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আজই প্রথম কর্মদিবস নাজমুল হাসান পাপনের। মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদ উভয় জায়গায় ফুলেল শুভেচ্ছা পেয়েছেন নতুন মন্ত্রী। বিশেষ করে জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়াঙ্গন উপচে পড়েছিল। অন্য সব ফেডারেশনের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনও এসেছিল শুভেচ্ছা জানাতে। অনেক ফেডারেশনের সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত থাকলেও বাফুফে থেকে একজন সহ-সভাপতি ও দুই জন সদস্য ছিলেন শুধু।
তাদের সঙ্গে ছিলেন সাধারণ সম্পাদকসহ ফেডারেশনের কয়েকজন স্টাফ। নতুন মন্ত্রী বাফুফে প্রতিনিধিবর্গের কাছে সভাপতি কাজী সালাউদ্দিনের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, 'মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের সভাপতির শারীরিক অবস্থা সম্পর্কে আমাদের জিজ্ঞেস করেছেন এবং পাশাপাশি দেখতে যাওয়ার ইচ্ছেও প্রকাশ করেছেন।
' পাপন সালাহউদ্দিনের সঙ্গে দেখা করতে বাসায় না ফেডারেশন যাবেন সেটি অবশ্য খোলাসা করে বলেননি। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বাইপাস সার্জারি হয়েছে। তিন সপ্তাহের বেশি সময় হাসপাতাল থাকার পর সম্প্রতি বাসায় ফিরেছেন। ৩০ জানুয়ারি পর্যন্ত বাসায় নিবিড় পরিচর্যায় থাকতে হবে।
জানুয়ারি শেষে চিকিৎসকদের সঙ্গে আলোচনার পর খানিকটা জনসম্মুখে আসতে পারেন। ১৬ ডিসেম্বর বাফুফে ভবনে স্বাধীন বাংলা ফুটবল দলের নতুন নামফলক উন্মোচন করার দিনই তিনি অসুস্থতা বোধ করেন৷ এরপর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। ২৫ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)