ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ফেরার ম্যাচে অনন্য রেকর্ডের সামনে দাড়িয়ে কোহলি
অবশেষে টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরছেন বিরাট কোহলি। ভারতের সাবেক এই অধিনায়ক সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন সেই ২০২২ সালের নভেম্বরে। ২০২৩ সালে টি-টোয়েন্টি না খেলা কোহলি আফগানিস্তানের বিপক্ষে আজ সিরিজের দ্বিতীয় ম্যাচ দিয়ে ফিরছেন এই সংস্করণে। ব্যক্তিগত কারণে সিরিজের প্রথম ম্যাচ খেলেননি তিনি। ফেরার ম্যাচে কোহলিকে হাতছানি দিচ্ছে একটি রেকর্ড। আর মাত্র ৩৫ রান করলে স্বীকৃত টি-টোয়েন্টিতে ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১২০০০ রানের মাইলফলক স্পর্শ করবেন কোহলি।
টি-টোয়েন্টি ক্রিকেটে কোহলির রান ১১৯৬৫। ৩৫৭ ইনিংসে ৪১.৪০ গড়ে রান করেছেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক ক্রিস গেইল। ৪৫৫ ইনিংসে ৩৬.২২ গড়ে এই বাঁহাতির রান ১৪৫৬২। এর পরের নামটা পাকিস্তানের শোয়েব মালিকের। তিনি খেলেছেন ৪৮৬ ইনিংস। ৩৬.৩৯ গড়ে এই অলরাউন্ডারের রান ১২৯৯৩। কাইরন পোলার্ড আছেন তিনে। ৫৬৭ ইনিংসে পোলার্ডের রান ১২৪৩০। তালিকার পাঁচে আছেন অ্যালেক্স হেলস। ৪২৩ ইনিংসে ৩০.০১ গড়ে হেলসের রান ১১৭৬৪। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আবার সর্বোচ্চ রানের মালিক কোহলি। একমাত্র ক্রিকেটার হিসেবে ৪০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
সব ধরনের টি-টোয়েন্টিতে শীর্ষ পাঁচ রান সংগ্রাহকের তালিকায় কোহলি ছাড়া যাঁরা আছেন, তাঁদের সঙ্গে কোহলির একটা পার্থক্য আছে। সবাই বিশ্বের নানা ফ্র্যাঞ্চাইজি খেললেও কোহলি ভারতের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেননি। এক বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেললেও কোহলি যে ছন্দে নেই, সেটা বলা যাবে না। এ সংস্করণে সর্বশেষ ৭ ইনিংসে অর্ধশতক করেছেন ৪টিতে। একটিতে অপরাজিত ছিলেন ৪৯ রানের ইনিংস খেলে। ইন্দোরে আজ আফগানিস্তানের বিপক্ষে রান পেতে হলে আফগান স্পিনকে সামাল দিতে হবে কোহলিকে।
রশিদ খান না থাকলেও মুজিব উর রেহমান ও মোহাম্মদ নবীরা ভয়ংকর হয়ে উঠতে পারেন। এমনিতেই টি-টোয়েন্টি ক্রিকেটে স্পিনারদের বিপক্ষে হাত খুলে রান করতে পারেন না কোহলি। সর্বশেষ ৫ মৌসুমে আইপিএলে কমপক্ষে ৫০ ইনিংস খেলা ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন স্ট্রাইক রেট কোহলির। তবে আন্তর্জাতিক ক্রিকেটে কোহলি আফগানিস্তানের বিপক্ষে কখনো ব্যর্থ হননি। ২ ইনিংস খেলে করেছেন একটি অর্ধশতক ও একটি শতক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)