ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
শ্রীলঙ্কার বিপক্ষে দুপুরে মাঠে নামছে বাংলাদেশের যুবারা
জানুয়ারিতে শীতের সূচনা এখন পর্যন্ত ক্রীড়া জগতে তেমন উষ্ণতা দেখা যায়নি। যদিও ২০২৪-এ পুরো বছরের জন্য একটি ব্যস্ত ক্রিকেট-ফুটবল সময়সূচী রয়েছে, তবে এটি এখন পর্যন্ত গতি পায়নি। অপেক্ষার প্রহর অবশ্য শীঘ্রই শেষ হবে। চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু হবে।এতে অংশ নিতে বাংলাদেশ এখন পৌঁছেছে বিশ্বকাপের ভেন্যু দক্ষিণ আফ্রিকায়।
তবে কন্ডিশন আর ম্যাচের আগে নিজেদের প্রস্তুতির কথা ভেবে বাংলাদেশ মাঠে নামছে আজ থেকেই। দুপুরে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে স্টুয়ার্ট ল শিষ্যরা। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচ।
প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কা অবশ্য একেবারেই অচেনা নয়। সদ্য সমাপ্ত এশিয়া কাপেই বাংলাদেশ ধরাশায়ী করেছিল শ্রীলঙ্কাকে। গ্রুপ পর্বের ম্যাচে লংকান যুবকদের হারিয়েই সেমিফাইনালে পা রেখেছিল যুব টাইগাররা। সেই ম্যাচে সেঞ্চুরিও পেয়েছিলেন আলোচিত ব্যাটার আশিকুর রহমান শিবলী।
বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচ ছাড়াও এদিন মাঠে গড়াবে আরও তিন ম্যাচ। আয়ারল্যান্ডের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। আফগানিস্তান মাঠে নামবে ইংল্যান্ডের বিপক্ষে। আরেক ম্যাচে নিউজিল্যান্ড খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
প্রস্তুতি ম্যাচের সূচিতে বাংলাদেশের পরের ম্যাচ ১৭ জানুয়ারি। জুনিয়র টাইগাররা সেই ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এর দুদিন পরেই ২০ তারিখ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)