ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
দূর্বল আফগানিস্তানকে হারাতে একাদশ পরিবর্তন করে আরো শক্তিশালী করলো ভারত
আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় একাদশে কিছু পরিবর্তন হতে পারে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সহজে জিতেছে স্বাগতিকরা। তবে দ্বিতীয় ম্যাচে ভারতীয় দলে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দলে ফিরছেন বিরাট কোহলি। একাদশে সুযোগ পেতে পারেন আরেক ক্রিকেটার।
ভারতের সম্ভাব্য একাদশ :
রোহিত শর্মা: প্রথম ম্যাচে ব্যাট হাতে রান পাননি। কিন্তু অধিনায়ক হিসাবে সফল রোহিত। দ্বিতীয় ম্যাচেও খেলবেন তিনি। এই ম্যাচে ব্যাটে রান চাইছেন রোহিত।
যশস্বী জয়সওয়াল: চোট পাওয়ায় শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়েছিলেন। কিন্তু তার আগে সাংবাদ সম্মেলনে রোহিতের সঙ্গে ওপেনার হিসাবে যশস্বীর কথা জানিয়েছিলেন রাহুল দ্রাবিড়। দ্বিতীয় ম্যাচে যশস্বী সুস্থ থাকলে তিনিই খেলবেন। সে ক্ষেত্রে প্রথম একাদশের বাইরে থাকতে হবে শুভমন গিলকে।
বিরাট কোহলি: প্রথম ম্যাচে খেলেননি। দ্বিতীয় ম্যাচে প্রথম একাদশে তার খেলা নিশ্চিত। সে ক্ষেত্রে প্রথম একাদশের বাইরে বসতে হবে তিলক বর্মাকে। প্রথম ম্যাচে ২৬ রান করেছিলেন তিলক। কিন্তু তার পরেও বিরাটের জন্য জায়গা ছাড়তে হতে পারে তাকে।
শিবম দুবে: প্রথম ম্যাচে সেরা ক্রিকেটার হয়েছেন। ১ উইকেট নিয়েছেন। ব্যাট হাতে ম্যাচ জেতানো ৬০ রান করেছেন। দ্বিতীয় ম্যাচেও একই ভূমিকায় দেখা যেতে পারে শিবমকে।
জিতেশ শর্মা: প্রথম ম্যাচে ৩১ রান করেছেন। উইকেটের পিছনেও ভালো দেখিয়েছে তাকে। তাই দ্বিতীয় ম্যাচেও সঞ্জু স্যামসনের বদলে জিতেশকেই প্রথম একাদশে দেখা যাবে।
রিঙ্কু সিং: ভারতের নতুন ফিনিশার। শেষ দিকে ব্যাট হাতে ভালো খেলেন। পাশাপাশি ভালো ফিল্ডার তিনি। আজকের একাদশে প্রায় নিশ্চিত।
অক্ষর প্যাটেল: প্রথম ম্যাচে ভালো বল করেছেন। ব্যাটও করতে পারেন। দ্বিতীয় অলরাউন্ডার হিসাবে অক্ষরকেই দেখা যাবে ভারতীয় দলে।
ওয়াশিংটন সুন্দর: প্রথম ম্যাচে ভারতের তৃতীয় অলরাউন্ডার হিসাবে খেলেছেন। টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ। ব্যাটও ভালোই করেন সুন্দর। তাই তিনিও দ্বিতীয় ম্যাচে খেলবেন।
রবি বিষ্ণো: প্রথম ম্যাচে খুব একটা ভালো বল করতে পারেননি। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে বিষ্ণোয়ের ওপর ভরসা রাখছে দল। তাই দ্বিতীয় ম্যাচেও খেলবেন তিনি।
মুকেশ কুমার: যে কয়েকটি ম্যাচে খেলেছেন ভরসা দিয়েছেন কোচ ও অধিনায়ককে। ডেথ ওভারে ভাল বল করতে পারেন। তাই ইন্দোরেও নতুন বল হাতে মুকেশকে দেখা যাবে।
আর্শদীপ সিং: বাঁ হাতি আর্শদীপ প্রথম ম্যাচে ভালো খেলেছেন। নতুন বলের পাশাপাশি পুরনো বলেও ভালো বল করতে পারেন তিনি। তাই মুকেশের সঙ্গী হিসাবে আর্শদীপ কেই দেখা যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)