ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
এমপি সাকিবকে নিয়ে যা বললেন কোচ সালাউদ্দিন
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শুরু হবে আগামী ১৯ জানুয়ারি থেকে। সে উপলক্ষে আজ (শনিবার) থেকে অনুশীলন শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হন দলটির প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। ওই সময় নতুন করে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব আল হাসানকে নিয়ে জানতে চাওয়ায় হয় তার গুরুর কাছে। জবাবে সালাউদ্দিন বলেন, ‘রাজনীতির ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই।
কেউ যদি এমপি বা প্রাইম মিনিস্টার হয়ে যায় সেটা নিয়েও আগ্রহ নেই আমার। সে আমার কাছে আগে থেকে যেমন, আমি আশা করি সাকিব সে মানুষই থাকবে। সে এমপি নাকি মন্ত্রী হলো, সেটা আমার কাছে মুখ্য বিষয় নয়। আমার কাছে মনে হয় আমার সঙ্গে যে সম্পর্ক, সেটাই থাকবে। বাকিটা নিয়ে আমার আসলে কোনো আগ্রহ নেই। এবার মিরপুরে নয়, অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি অনুশীলন করছে নিজেদের পছন্দের মাঠে। কুমিল্লাও অনুশীলনের জন্য নারায়ণগঞ্জে অবস্থিত সাকিব মাসকো ক্রিকেট একাডেমিকে বেছে নিয়েছে। এ নিয়ে কুমিল্লার কোচ বলেন, ‘মিরপুরে আগে যখন আরও বেশি উইকেট ছিল, তখনও মাছ বাজারের মতো লাগতো।
একসঙ্গে অনেক দল যখন মাঠে চলে আসত। এখন জায়গা আরও অনেক ছোটো হয়ে গেছে। ফলে এখনও সাতটি দল আসলে অনুশীলন করার অবস্থা থাকবে না। সালাউদ্দিন আরও বলেন, ‘সব দলই যার যার মতো বেছে নিয়েছে। অন্য দল হয়ত আরেকটা বেছে নিয়েছে। এখানে যেহেতু আমি থাকি, একটু সুবিধা পেতেই পারি। জায়গা ওভাবে ব্যবহার করতে পারি। একারণেই এখানে আসা।
আগামী ১৯ জানুয়ারি শুরু হয়ে বিপিএল ১ মার্চ ফাইনাল দিয়ে শেষ হবে। ৭ দলের এই আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬টি। টুর্নামেন্টটি হবে প্রায় দেড় মাস ব্যাপী। বিপিএলের গত আসরে ফরচুন বরিশালের হয়ে খেলা সাকিব এবার নাম লিখিয়েছেন রংপুর রাইডার্সে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)