ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের মাটিতে বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই মেগা আসরের আগে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এই সফরটি আইসিসির ভবিষ্যৎ সফরসূচির (এফটিপি) অংশ হলেও বিশ্বকাপের কারণে অজি মেয়েদের কাছে বাড়তি গুরুত্ব পাচ্ছে। প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।
যদিও এর আগে ২০১৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ এসেছিল তারা। তবে বাংলাদেশের উইকেট কিংবা কন্ডিশন সম্পর্কে খুব একটা ধারণা নেই তাদের। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নারী উইংয়ের প্রধান নির্বাচক শন ফ্লেগলার এ প্রসঙ্গে বলেছেন, ‘বাংলাদেশের ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচগুলো হবে। সেখানে উইকেট কেমন আচরণ করে, সফরে আমাদের খোঁজখবর নেওয়ার অংশ থাকবে এগুলো।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মার্চের শেষের দিকে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পাশাপাশি সমান সংখ্যক ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল। উপমহাদেশের কন্ডিশনে বরাবরই বাড়তি সুবিধা পান স্পিনাররা। ব্যাতিক্রম নয় বাংলাদেশের উইকেটও।
তাই এই সফরে অস্ট্রেলিয়া দলে দেখা যেতে পারে স্পিনারদের আধিক্য। ফ্লেগলার বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে একজন বাঁহাতি স্পিনার পাওয়া নিজেদের জন্যই ভালো। দলে যে পরিমাণ স্পিনার আছে, তাতে আমরা আশীর্বাদপুষ্ট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE