ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিপিএলে পাখির চোখ নির্বাচকদের
বিশ্বকাপের বছরে বিপিএল। স্বাভাবিকভাবেই এবার বাড়তি গুরুত্ব দিয়েই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। জুনে বিশ্বকাপের উদ্দেশে উড়াল দেয়ার আগে বড় আকারে নিজেদের প্রস্তুতি দেখে নেওয়ার সেরা সুযোগ এই ঘরোয়া আসর। খেলোয়াড়দের মতো নির্বাচকদের জন্যেও শেষ সুযোগ দল গঠনের। গতকাল গণমাধ্যমে এসে নির্বাচক হাবিবুল বাশার সুমনও শোনালেন বিপিএলের দিকে লক্ষ্য রাখার কথা।
দেশি্য ব্যাটাররা খানিক ওপরে ব্যাট করবেন এটাই আশা তার, ‘আশা করি, ওরা একটু ওপরের দিকে ব্যাটিং করতে পারবে, ফ্র্যাঞ্চাইজি ওদের একটু ওপরের দিকে ব্যাটিং দেবে। যেন ওরা একটু বেশি সময় ধরে ব্যাট করতে পারে। কারণ ১০ ওভার পর ব্যাটিং করতে এসে খুব একটা সময় থাকে না। এ মুহূর্তে আমরা বিপিএলের দিকেই ফোকাস করছি। ২০২৩ সালে ক্ষুদ্রতম এই ফরম্যাটে সিরিজ হারতে হয়নি বাংলাদেশকে। দল নিয়ে তাই খানিক আশাবাদী নির্বাচক হাবিবুল বাশার।
টি-টোয়েন্টি দলটা তো আমাদের বেশ ভালো খেলছে। এখনো কিছুটা জায়গা আমাদের পূরণ করার বাকি আছে। মিডল অর্ডারে এমনকি ওপেনিংয়েও আমাদের এমন কোনো ব্যাটার নেই যে প্রত্যাশা অনুযায়ী বড় স্কোর করতে পারে। একজন অলরাউন্ডার খুঁজছি আমরা। আমরা চাচ্ছি ম্যাচ উইনিং বোলার। তো কিছু কিছু জায়গা নিয়ে এখনো কাজ করার আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এবারের ডিপিএল টোয়েন্টি ভার্সনে হবে কী না এমন প্রশ্নে বাশার বলেন, ‘এবার ওরকম পরিকল্পনা নেই। সম্ভবত ৫০ ওভারের ক্রিকেটই হবে। কিন্তু টি-টোয়েন্টি খেলার সুযোগ আছে আমাদের।
বিপিএল, প্রিমিয়ার লিগের পর বেশ কিছু আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলব আমরা। প্রস্তুতির জন্য যেটুকু সময় দরকার সেটা আমরা পাব।' সাকিবকে নিয়ে বাশার বলেন, ‘নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল সাকিব। তবে সব সময় কথা হয়েছিল। তার শারীরিক অবস্থা কেমন, সেটা নিয়ে বেশি কথা হয়েছে। ওর ইনজুরিটা বড় চিন্তার বিষয়। সেটা ঠিক হলে, মাঠে নামতে সময় লাগবে না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)