ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
যে কারণে বিসিবির সভাপতির পদ ছাড়বেন পাপন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন টানা চতুর্থবারের মতো কিশোরগঞ্জ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে প্রথমবারের মতো তিনি মন্ত্রণালয়ের দায়িত্ব পান। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) তাকে যুব ও ক্রীড়ার যাজকীয় যত্নের দায়িত্ব দেওয়া হয়েছিল।
বুধবার (১০ জানুয়ারি) মন্ত্রী হিসেবে পাপনের নাম ঘোষিত হওয়ার পর থেকেই ক্রীড়াঙ্গনে আলোচনা তুঙ্গে বোর্ড সভাপতির পদটা কি তবে ছেড়েই দেবেন পাপন। আর যদি ছেড়েই দেন, তবে কে হবেন নতুন সভাপতি।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শপথ গ্রহণের আগে বঙ্গবভনে সাংবাদিকদের সঙ্গে বিসিবির দায়িত্বের ব্যাপারে কথা বলেন। সেখানেই তিনি জানান, চলতি মেয়াদ শেষ হওয়ার আগেই বিসিবির দায়িত্ব ছাড়ার চেষ্টা করবেন। যদিও মন্ত্রীত্বের সঙ্গে বিসিবির সভাপতির দায়িত্ব পালন করতে আইনানুগ কোনো বাধ্যবাধকতা নেই। বিসিবি সভাপতি হিসেবে আগামী বছরের আগস্ট পর্যন্ত মেয়াদ আছে পাপনের।
মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পরদিন শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে মুখোমুখি হন পাপন। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব ও বিসিবি সভাপতির পদ একই সঙ্গে চালানো নিয়ে পাপন বলেন, আইনে কোনো সমস্যা নেই এটাই হচ্ছে বড় কথা। কথা হচ্ছে একসঙ্গে যদি দুটোতে থাকি তাহলে স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে ক্রিকেটের প্রতি আমার দৃষ্টিটা একটু বেশি। এটা সকলের ধারণা এটা অস্বাভাবিক কিছু না। সরে গেলে তাই ভালো হবে। তাতে ওই সন্দেহটা থাকবে না। কারণ আমি প্রায়োরিটির ভিত্তিতে সবগুলোকে গুরুত্ব দিতে চাই।
বিসিবি সভাপতি আরও জানান, দায়িত্ব ছেড়ে দেয়ার ক্ষেত্রে তিনি তাড়াহুড়ো করতে চান না। তাতে করে বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হতে পারে। কারণ আইসিসির অনেকগুলো নিয়ম ও প্রক্রিয়া আছে। সেজন্য বিসিবি সভাপতি পাপন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরে যেতে চান।
তিনি বলেন, ইচ্ছে করলেই দায়িত্ব ছেড়ে দেয়া যায় না। আইসিসি চায় নির্বাচিত বোর্ডের মেয়াদটা শেষ হোক। আর একটা অপশন হচ্ছে, দায়িত্ব ছেড়ে দেওয়ার বিষয়ে আইসিসির সঙ্গে আলোচনা করা। এছাড়া আইসিসির চলতি কমিটির মেয়াদ শেষ হলেও দায়িত্ব ছেড়ে দেওয়া যেতে পারে।’
তিনি যদি কোন কারণে পদত্যাগ করেন তাহলে নতুন কারো বিসিবি সভাপতি হওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন পাপন। সেক্ষেত্রে বর্তমান যারা বোর্ড পরিচালক আছেন তাদের মধ্যে থেকে কেউ একজন বিসিবি সভাপতির দায়িত্ব পাবেন বলে উল্লেখ করেছেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)