ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিপিএল শুরুর আগে বড় পরিবর্তন তামিমের বরিশালে, আসছে না পাকিস্তানের তারকা ক্রিকেটার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের বাকি আর মাত্র ছয় দিন। তারপরই পর্দা উঠবে জমজমাট টুর্নামেন্টটি। আসন্ন এই আসরেও অংশ নিবে মোট সাতটি দল। যেখানে আসর শুরুর আগে জানা গিয়েছিল, ফরচুন বরিশালের প্রধান কোচের দায়িত্বে থাকবেন ডেভ হোয়াটমোর। তবে নতুন খবর, প্রধান কোচ হচ্ছেন মিজানুর রহমান বাবুল।
এদিকে ফ্র্যাঞ্চাইজিটি আগেই দলে ভিড়িয়েছিল পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরকে। তবে শেষ পর্যন্ত আর বিপিএল খেলা হচ্ছে না তার। আইএল টি-টোয়েন্টি খেলার কারণে এবারের আসরে খেলবেন না তিনি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মালিক মিজানুর রহমান।
কোচ মিজান বলেন, ‘এটা তো ভেতরের খবর। তাকে টেকনিক্যাল ডিরেক্টরও করতে পারি আবার প্রধান কোচও করতে পারি। হোয়াটমোর ১৮ তারিখ আসবে, এরপর সবাই বসে সিদ্ধান্ত গ্রহণ করব। আইএল টি-টোয়েন্টি শেষ হলে দুই একটা চমক আসতে পারে।’
‘আমরা এবার সিরিয়াস আনলাকি কারণ একসাথে তিনটা জাতীয় দলের খেলা চলছে। যে কারণে ফখর জামান-আব্বাস আফ্রিদি মিস করবেন প্রথম ম্যাচ। অন্যান্য যারা বিদেশি আছে তারা ১৭ তারিখ দলের সঙ্গে যোগ দেবে। আপাতত ঐচ্ছিক অনুশীলন চলছে, কাল পরশু শুরু হবে পুরোদমে।’ যুক্ত করেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)