ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
তামিমকে মাঠে দেখার স্বপ্ন নিয়ে আছি, নান্নু
তামিম ইকবালকে নিয়ে আলোচনা যেন সহসাই থামছে না। গেল বছরের মধ্যভাগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলার মাঝপথে অবসরের ঘোষণা দিয়েছিলেন। এরপর চলেছে তার ইনজুরি থেকে ফেরার লড়াই। পূর্ণ ফিট হতে না পারায় যাওয়া হয়নি ক্রিকেট বিশ্বকাপেও। এরপর থেকেই চলছে তামিমের ফেরার লড়াই।
এবারের বিপিএল দিয়েই তামিম ইকবালের ফেরার কথা। মাঝে অনুশীলনে চোট পেলেও একদিন পরেই আবার ফিরেছেন দেশসেরা এই ওপেনার। লম্বা সময় পর তামিমের মাঠে ফেরা তাই অনেকটাই নিশ্চিত। তার মাঠে ফেরার জন্য মুখিয়ে আছেন ক্রিকেটভক্তরা। অপেক্ষায় আছেন নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও।
তামিমকে নিয়ে গতকাল প্রধান নির্বাচক নান্নু বলেন, 'সে (তামিম) আমাদের অন্যতম সেরা খেলোয়াড়। সবসময়ই তো তাকে খেলতে দেখতে চাইব। ও খেললে তো অনেক তরুণ ক্রিকেটার রয়েছেন যাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু দেখার আছে। ইনজুরি কাটিয়ে এখন খেলবে, এটা দেখার অপেক্ষায় আছি কেমন খেলবে।'
প্লেয়ারদের নিজেদের প্রমাণ করার জন্য বিপিএলকে সেরা সুযোগ বলে মনে করেন নান্নু, 'প্লেয়ারদের প্রথম কাজ হলো ক্রিকেট খেলা এবং পারফরম্যান্সটা ধরে রাখা। যে যেখানে সুযোগ পাবে নিজের পারফরম্যান্সটা দিতে হবে এবং সেরাটা খেলতে হবে। এটা হচ্ছে ওদের দায়িত্ব। কোথায় কি হচ্ছে এসব নিয়ে চিন্তা করা ওদের দায়িত্ব না। প্লেয়াররা যখনই মাঠে যাবে তখনই তাঁদের সেরাটা দিয়ে খেলতে হবে, এটাই হচ্ছে তাদের দায়িত্ব।'
'সব খেলোয়াড়দের পারফরম্যান্সের ধারাবাহিকতা না থাকে তাহলে রাখবেন কীভাবে? এটা খুবই গুরুত্বপূর্ণ। এজন্যই বললাম যে যেখানে সুযোগ পাবে নিজের সেরা খেলাটা দিতে হবে যাতে নিজের খেলাটা একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে রাখতে পারে।’-যোগ করেন নান্নু। বিপিএলের সঙ্গে বিশ্বকাপের যোগসূত্র টানতেও ভুল করেননি নির্বাচক নান্নু, ‘কারণ সামনে বিশ্বকাপ রয়েছে। একটা প্রসেসের মধ্যে থাকতে হবে যেটা উন্নতির দিকে যায়। যদি এই টুর্নামেন্টগুলো ভালো করতে পারে তাহলে বিশ্বকাপে ভালো করার জন্য আত্মবিশ্বাস পাবে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)